Article By – সুনন্দা সেন

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত সরকারী তথ্যে দেখা গেছে, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা ফরেক্স তাদের বৃদ্ধির হার বাড়িয়েছে। ১৩ জুন শেষ হওয়া সপ্তাহে ২.২৯৪ বিলিয়ন মার্কিন ডলারের বৃদ্ধির সাথে ফরেক্স ৬৯৮.৯৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সর্বশেষ মুদ্রানীতি বৈঠকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI- এর গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন যে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার দেশের ১১ মাসের আমদানি এবং প্রায় ৯৬% বৈদেশিক ঋণ মেটাতে যথেষ্ট।
এই সাপ্তাহিক বৃদ্ধির আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রার পরিমাণ সর্বকালের সর্বোচ্চ ৭০৪.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছে ছিলো। সর্বশেষ RBI তথ্যে দেখা গেছে যে ভারতের বৈদেশিক মুদ্রা সম্পদ বা FCA (foreign currency assets), যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের বৃহত্তম উপাদান, ৫৮৯.৪২৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এছাড়া বর্তমানে সোনার রিজার্ভের পরিমাণ ৮৬.৩১৬ বিলিয়ন মার্কিন ডলার।
বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ক্রমবর্ধমানভাবে নিরাপদ বিশ্বস্ত বিনিয়োগ বিকল্প হিসেবে সোনা জমা করছে এবং ভারতও এর ব্যতিক্রম নয়। ২০২১ সাল থেকে সম্প্রতি সময় পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে সোনা জমা রেখে ছিল তা প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৩ সালে, ভারত তার বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রায় ৫৮ বিলিয়ন মার্কিন ডলার যোগ করেছে। যা ২০২২ সালে ৭১ বিলিয়ন মার্কিন ডলারের ক্রমবর্ধমান হ্রাসের বিপরীতে। ২০২৪ সালে রিজার্ভ ২০ বিলিয়ন মার্কিন ডলারের কিছু বেশি বেড়েছে।




