buzywithinfoBuzy With Info
Everything About Business
FIG RBI

প্রচুর টাকার জরিমানা আরোপ করল RBI! এই সরকারি ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট নেই তো?

বর্তমানে বেশ সমস্যায় রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কারণ কয়েক কোটি টাকা জরিমানার বোঝা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাঁধে চাপানো হয়েছে। “কনজিউমার প্রোটেকশন” এবং “লোন ও অ্যাডভান্স” সংক্রান্ত নির্দেশনা অনুসরণ না করায় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপর কোটি কোটি টাকার জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

New Add Banner1

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে 1.45 কোটি টাকার জরিমানা করেছে। 2022 সালের 31 মার্চ তারিখে আর্থিক অবস্থানের রেফারেন্স দিয়ে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI -এর সব নির্দেশিকা মেনে চলে কিনা তার মূল্যায়ন (ISE 2022) করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর ওই পাবলিক সেক্টর ব্যাঙ্ককে একটি নোটিশও দেওয়া হয়।

সরকারি প্রকল্পের কোর্স

তাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) -এর নির্দেশগুলি মেনে চলতে ব্যর্থ হওয়ার পরেও জরিমানা কেন আরোপ করা উচিত নয়, সেই বিষয়ে জানতে চাওয়া হয়। ব্যাঙ্কের উত্তর বিবেচনা করার পরে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জানতে পেরেছে যে ব্যাঙ্কের বিরুদ্ধে করা অভিযোগগুলি সত্য।

RBI

আরও জানা গিয়েছে যে, সরকারের কাছ থেকে ভর্তুকি হিসাবে প্রাপ্ত পরিমাণের পরিবর্তে ব্যাঙ্কটি একটি কোম্পানিকে কার্যকরী মূলধন চাহিদা ঋণ মঞ্জুর করেছিল। এর পাশাপাশি, কিছু কিছু ক্ষেত্রে অনুমোদিত ইলেকট্রনিক লেনদেনের ক্ষেত্রেও ব্যাঙ্ক নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতেও ব্যর্থ হয়েছে। যার কারণে জারি হয়েছে এই জরিমানা। এই রকমের ত্রুটিগুলি ব্যাঙ্কিং পরিষেবায় কমাতে চায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading