buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

চ্যালেঞ্জের মধ্যেও আর্থিক ব্যবস্থা শক্তিশালী করছে RBI; জানালেন গভর্নর সঞ্জয় মালহোত্রা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১ এপ্রিল, ২০২৫ অর্থাৎ আজ গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে অ্যাক্সেস সম্প্রসারণ, দক্ষতা উন্নত এবং স্থিতিস্থাপকতা জোরদার করে আর্থিক ব্যবস্থার উন্নতির জন্য কাজ করছে। তিনি মুম্বাইয়ে কেন্দ্রীয় ব্যাংকের ৯০তম স্মরণ অনুষ্ঠান (Commemoration Ceremony) -এ বলেন, RBI সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার এবং সমস্ত সুযোগ কাজে লাগানোর জ্ন্য সম্পূর্ণ প্রস্তুত। আরও জানান RBI এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে মূল্য স্থিতিশীলতা, আর্থিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রয়োজনগুলি মেটাতে প্রস্তুত।

July 18 New in article ads By Sir 1

এই সকল বিষয় দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি, বিশ্বব্যাপী অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান জনসাধারণের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূরণ করে। মালহোত্রা জোর দিয়ে বলেন যে আগামী দশক ভারতীয় অর্থনীতির আর্থিক পরিকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আর্থিক অন্তর্ভুক্তর জন্য ৫৫১ মিলিয়নেরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। RBI-এর আর্থিক অন্তর্ভুক্তি সূচক অনুসারে, দেশের আর্থিক অন্তর্ভুক্তির পরিমাণ ২০২৪ সালের মার্চ মাসে ৬৪.২ ছিল। যা ২০২৩ সালের মার্চের ৬০.১ এবং ২০১৭ সালের ৪৩.৪ ছিল। 

আর্থিক স্থিতিশীলতা এবং দক্ষতার স্বার্থের ভারসাম্য বজায় রেখে RBI নিয়ন্ত্রক কাঠামোকে সর্বোত্তম করার জন্য প্রচেষ্টায় থাকবে। মালহোত্রা এর আগে বলেছেন যে RBI প্রতিটি নিয়ন্ত্রণের সুবিধা এবং ব্যয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখার জন্য প্রচেষ্টা করবে। এছাড়া আরও জানা যাচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক নতুন প্রযুক্তি এবং আধুনিক নিয়মকানুন গ্রহণ করবে। যা সততা, স্বচ্ছতা এবং জনসেবার প্রতি অঙ্গীকারের মূল্যবোধ দ্বারা পরিচালিত। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading