buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 6

আগস্টে RBI আবারও রেপো রেট হার কমাতে পারে; প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রেপো রেট ৫.২৫%- এ নেমে আসতে পারে 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ICICI ব্যাংকের এক প্রতিবেদন অনুসারে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের বা RBI মুদ্রানীতি কমিটি (MPC) আসন্ন আগস্টের সভায় পলিসি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট (bps) কমানোর সিদ্ধান্ত নিতে পারে। যারপর রিপোর্টের ৫.২৫%-এ নেমে আসবে। ব্যাংকটি মুদ্রাস্ফীতি হ্রাস, অসম অভ্যন্তরীণ চাহিদা এবং অনিশ্চিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিকে সুদের হার কমানোর সুপারিশের কারণ হিসেবে উল্লেখ করেছে। আর রিপোর্টে উল্লেখ করেছে যে আগস্ট মাসই সুদের হার হ্রাসের উপযুক্ত সময়, তাই আশাও করা যাচ্ছে যে RBI আগামী আলোচনায় সভায় সিদ্ধান্ত নেবেন। 

8 3

গত MPC সভার পর থেকে মুদ্রাস্ফীতি প্রত্যাশার অনেক কম রয়ে গেছে। ICICI ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে মুদ্রাস্ফীতির পূর্বাভাস সংশোধন করে ২.৯% করেছে। যা রিজার্ভ ব্যাংকের পূর্ববর্তী ৩.৭%-এর পূর্বাভাসের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। প্রতিবেদনে বলা হয়েছে যে, এই পতন সহজীকরণের সুযোগ করে দেয়। বিশেষ করে RBI- এর বর্তমান নিরপেক্ষ নীতিগত অবস্থানের পরিপ্রেক্ষিতে। আর মুদ্রাস্ফীতির এই নিম্নমুখী প্রবণতা আরও নীতিগত সহজীকরণের জন্য সুযোগ করে দেয়। তবে প্রতিবেদনে সতর্কতার সাথে জানানো হয়েছে যে চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিক থেকে পরের বছরের শুরুর দিকে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে পারে। 

প্রতিবেদনটি মিশ্র প্রবৃদ্ধির পূর্বাভাসের দিকে ইঙ্গিত করেছে। যা নগর চাহিদা দুর্বল, গ্রামীণ ভোগ শক্তিশালী রয়ে গেছে, অনুকূল বর্ষা পরিস্থিতি এবং কৃষি কার্যকলাপ দ্বারা সমর্থিত। প্রতিবেদনে বিশ্বব্যাপী অর্থনৈতিক দিকে শুল্ক-সম্পর্কিত চাপ এবং ভূ-রাজনৈতিক ঝুঁকিকে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত মাসে মধ্যপ্রাচ্যে একটি সংক্ষিপ্ত সংঘাতের ফলে তেলের দাম তীব্রভাবে বৃদ্ধি পায়। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত নতুন শুল্ক, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির উপর প্রভাব ফেলতে শুরু করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading