ইচ্ছেমতো খরচ করতে আজকাল আর বাঁধার মুখে পড়তে হয় না সাধারণ মানুষকে। ক্যাশ টাকা না থাকলেও কোনও ব্যাপার না। Credit card যদি থাকে তাহলে আর চিন্তা কিসের? Credit card-এর বিল সময়মতো পরিশোধ করতে না পারলে EMI (Credit Card ইএমআই) সম্পন্ন করলেই কেল্লাফতে। তবে শখ বা প্রয়োজন অবশ্যই মিটবে।
তাইতো গত তিন বছরে ক্রেডিট কার্ডের খরচ তিন গুণ বেড়ে 18 লাখ টাকার বেশি হয়েছে। একথা বলছে RBI রিপোর্ট। ক্রেডিট কার্ডের ব্যবহার দ্রুত বাড়ছে দেশে, একথা খালি চোখে দেখেই বোঝা যায়। কিন্তু সেই বৃদ্ধির পরিমাণ কতটা, তা একমাত্র বলতে পারে রিজার্ভ ব্যাঙ্কের ডেটা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুসারে, গত তিন বছরে ক্রেডিট কার্ডের লেনদেন বেড়েছে প্রায় তিন গুণ।
2024 সালের মার্চের শেষ হওয়া অর্থবর্ষে তা বেড়ে 18.31 লাখ কোটি টাকায় পৌঁছেছে। তিন বছর আগে 2021 সালের মার্চ মাস পর্যন্ত এই পরিমাণ ছিল 6.30 লাখ কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, কোভিড মহামারী থেকে সৃষ্টি হওয়া সমস্যা থেকে বেরিয়ে এসেছে দেশের অর্থনীতি।
সরকারি প্রকল্পের কোর্স
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে, 2021 সালের মার্চে শেষ হওয়া অর্থবর্ষে ক্রেডিট কার্ড লেনদেনের মূল্য ছিল 6.30 লাখ কোটি টাকা। 2022 সালের মার্চ মাস পর্যন্ত 9.71 লাখ কোটি টাকা এবং 2023 সালের মার্চ মাসে তা বেড়ে দাঁড়ায় 14.32 লাখ কোটি টাকা। তবে এখন ক্রেডিট কার্ড লেনদেনের মূল্য 18 লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
বর্তমানে কার্ড ব্যবহারকারীদের মাসিক ব্যয় 1.50 লাখ কোটি টাকার বেশি। এই বছরের মার্চ মাসে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মাসিক ব্যয় দাঁড়িয়েছে 164,459 কোটি টাকা। 2021 সালের মার্চ মাসে এই পরিমাণ ছিল 72,319 কোটি টাকা। RBI বলছে, ব্যাঙ্কগুলির জারি করা ক্রেডিট কার্ডের সংখ্যাও 2024 সালের মার্চের মধ্যে দ্রুত বৃদ্ধি পেয়ে 10.18 কোটিতে পৌঁছেছে।

এক বছর আগে অর্থাৎ 2023 সালের মার্চ মাস পর্যন্ত এই সংখ্যা ছিল 8.53 কোটি। তবে ক্রেডিট কার্ডে যেমন প্রচুর খরচ করছে মানুষ, একইভাবে তাদের বকেয়া ব্যালেন্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য হারে। 2024 সালের মে মাস নাগাদ, ক্রেডিট কার্ডের বকেয়া 2,67,979 কোটি টাকায় পৌঁছেছে।
Article By – আস্তিক ঘোষ





