Article By – সুনন্দা সেন

গত দুটি সেশনে বৈদেশিক মুদ্রা (FX) বাজারে আক্রমণাত্মক হস্তক্ষেপের পর আজ অর্থাৎ বুধবার (১২ফেব্রুয়ারি, ২০২৫) রাতারাতি আধানের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং ব্যবস্থায় রেকর্ড পরিমাণে তহবিল প্রবেশ করবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI রাতারাতি পরিবর্তনশীল হারের রেপো নিলামের মাধ্যমে ২.৫০ ট্রিলিয়ন রূপি বা ২৮.৮৫ বিলিয়ন ডলার ব্যয় করবে। এটি এক বছরেরও বেশি সময় ধরে একদিনের জন্য RBI কর্তৃকের সবচেয়ে বড় বিনিয়োগ হবে।
১০ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ভারতের ব্যাংকিং ব্যবস্থায় তারল্য ঘাটতি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চারগুণ বেড়ে প্রায় ২ ট্রিলিয়ন রূপীতে পৌঁছেছে। ব্যবসায়ীরা কর বহির্গমন এবং কেন্দ্রীয় ব্যাংকের আগ্রাসী ডালর বিক্রিকে এই উর্ধ্বগতির কারণ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে আবার জানা যাচ্ছে যে চলতি সপ্তাহের সোমবার (১০ফেব্রুয়ারি, ২০২৫) ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক ৪ থেকে ৭ বিলিয়ন ডলার বিক্রি করেছে। কারণ তারা রূপিকে সমর্থন করার জন্য ফরেক্স বাজারে বা মার্কেট হস্তক্ষেপ করেছে। চারজন ব্যবসায়ী রয়টার্সকে জানিয়েছেন, পোর্টফোলিও বহির্গমন এবং মার্কিন বাণিজ্য শুল্কের অনিশ্চয়তার কারণে যে মুদ্রাটি সংগ্রাম বা লড়াই করছে, তার পুনরুদ্ধারে মঙ্গলবারও (১০ ফেব্রুয়ারি, ২০২৫) ডলার বিক্রি অব্যাহত রেখেছে।
মুদ্রানীতি পর্যালোচনা ঘোষণার সময় RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা ব্যাংকিং ব্যবস্থায় পর্যাপ্ত লিক্যুইডিটি প্রদানের আশ্বাস দিয়েছিলেন। যদিও নীতিমালায় লিক্যুইডিটির বিষয়ে কোনও নতুন ব্যবস্থা ঘোষণা করা হয়নি। মালহোত্রা বলেন, “রিজার্ভ ব্যাংক পর্যাপ্ত সিস্টেম লিক্যুইডিটি প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। RBI এই বিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ক্রমবর্ধমান লিক্যুইডিটি এবং আর্থিক বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যাবে। আর সুশৃঙ্খল লিক্যুইডিটি পরিস্থিতি নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”




