রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর শক্তিকান্ত দাস ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলিকে (NBFCs) অপ্রয়োজনীয় ঝুঁকিগুলি এড়াতে অনুরোধ করেছেন। তিনি বলেন – গ্রোথ এমন হওয়া উচিত যাতে ঝুঁকি কমানোর জন্য একটি কাঠামো অন্তর্ভুক্ত থাকে, নইলে ক্ষতিও হতে পারে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সুপারভাইজার কলেজে আয়োজিত আর্থিক শক্তি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন গভর্নর শক্তিকান্ত দাস। তিনি আর্থিক জালিয়াতি রোধ করতে ব্যাঙ্ক এবং NBFC -র জন্য এআই এবং মেশিন লার্নিং (MN) এর মতো উন্নত এবং উদীয়মান প্রযুক্তি গ্রহণের উপর জোর দেন।
সরকারি প্রকল্পের কোর্স
তিনি আরও বলেন – আমরা ভেবেছিলাম, এই দুর্বলতাগুলোকে যদি দূর করা না হয়, তাহলে এগুলো বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই আমরা ভেবেছিলাম আগে থেকেই ব্যবস্থা নেওয়া এবং ঋণের প্রবৃদ্ধি কমিয়ে দেওয়াই ভালো। সময়োপযোগী পদক্ষেপের ফলে ঝুঁকি হ্রাস পেয়েছে।
গভর্নর সন্তোষ প্রকাশ করেছেন যে RBI -এর পদক্ষেপ সঠিক প্রভাব ফেলেছে। ঝুঁকিপূর্ণ ঋণ বৃদ্ধির গতি কমেছে। RBI পদক্ষেপের আগে ক্রেডিট কার্ড সেক্টরের বৃদ্ধি 30 শতাংশ থেকে কমে এখন 23 শতাংশ হয়েছে, যখন NBFC -তে ব্যাঙ্ক ঋণের বৃদ্ধি আগের 29 শতাংশ থেকে কমে 18 শতাংশ হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর বলেছেন – ‘ভারতের অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থা এখন কোভিড সংকটে প্রবেশ করার আগে থেকে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে।
Article By – আস্তিক ঘোষ





