buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

বুধে মহরমে ব্যাঙ্ক কী খোলা? মাসের শেষে 5 দিন বন্ধ থাকবে ব্রাঞ্চ

বুধবার, 17 জুলাই 2024 তারিখে সারা দেশে পালিত হবে মহরম।  মহরম উপল্যক্ষে 17 তারিখ জাতীয় ছুটি ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই দিন দেশের অধিকাংশ জায়গাতেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নাম। একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) -এর নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ছুটি পান ব্যাঙ্ক কর্মীরা।

1

এই দিনগুলিতে ব্যাঙ্কের ব্রাঞ্চগুলি বন্ধ থাকে। তবে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে আপনি আপনার সকল আর্থিক কাজ সম্পূর্ণ করতে পারবেন। তবে শনি ও রবি ছাড়াও, জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন উৎসবে বন্ধ থাকে ব্যাঙ্ক। জুলাই মাসে এই নিয়মে মোট 12 দিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ককর্মীরা। মঙ্গলবার, 16 এপ্রিল 2024 তারিখে হারেলা উৎসব থাকায় উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশের বেশ কিছু জায়গায় বন্ধ রয়েছে ব্যাঙ্ক।

বুধবার, 17 জুলাই 2024 তারিখে ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ (তেলঙ্গানা), রাজস্থান, জম্মু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি, পাটনা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মেঘালয়, ও হিমাচলপ্রদেশে সকল ব্যাঙ্কের ব্রাঞ্চগুলি বন্ধ থাকে। এরপর 21 জুলাই, 2024 তারিখ, রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার, 27 জুলাই, 2024 তারিখে, চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

8 2

অন্যদিকে, 28 জুলাই, 2024 তারিখে রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। RBI -এর গাইডলাইন অনুযায়ী, ব্যাঙ্কের ছুটি মোট 3টি নিয়মে দেওয়া হয়। সেগুলি হল – নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজিং।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading