buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank Holidays

জুলাইতে 12 দিন বন্ধ ব্যাঙ্ক! কোন কোন দিন পাবেন না পরিষেবা?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত Bank Holidays ক্যালেন্ডার অনুযায়ী জুলাই মাসে 12 দিন বন্ধ থাকবে অধিকাংশ ব্যাঙ্ক। দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার বিভিন্ন আঞ্চলিক উৎসব সংক্রান্ত ছুটি ও রাজ্য সরকার প্রদত্ত ছুটি মিলিয়ে মোট 12টি ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মচারীরা৷ তাই জুলাই মাস শুরু হতেই জেনে নিন কোন কোন দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

9

জুলাই 2024-এ Bank Holidays List :

3 জুলাই 2024 বুধবার বেহদিয়েনখলাম উৎসব উপলক্ষে মেঘালয় রাজ্যে ছুটি থাকছে ব্যাঙ্ক। 6 জুলাই 2024 শনিবার এমএইচআইপি ডে উপলক্ষে মিজোরামে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। 7 জুলাই 2024 রবিবার সারা দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। 8 জুলাই 2024 সোমবার রথযাত্রা উপলক্ষে মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 9 জুলাই, 2024 দ্রুকপা সে-জি উপলক্ষে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

13 জুলাই 2024 শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সমস্ত রাজ্যজুড়ে প্রতিটি ব্যাঙ্ক বন্ধ থাকবে। 14 জুলাই 2024 রবিবার সারা দেশে প্রত্যেকটি ব্যাঙ্ক বন্ধ থাকবে। 16 জুলাই 2024 মঙ্গলবার হারেলা উৎসব উপলক্ষে উত্তরাখণ্ডে সব ব্যাঙ্ক ছুটি থাকবে। 17 জুলাই 2024 বুধবার মহরম উপলক্ষে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, নিউ দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, মেঘালয়, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, মিজোরাম, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holidays

21 জুলাই 2024 রবিবার প্রতিটি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। 27 জুলাই 2024 মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে প্রতিটি রাজ্যের সব ব্যাঙ্ক ছুটি থাকবে। আবার 28 জুলাই 2024 রবিবার প্রতিটি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। উল্লিখিত নির্দিষ্ট দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকলেও, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সমস্যা হবে না গ্রাহকদের। নেট ব্যাঙ্কিং, এটিএম, মোবাইল অ্যাপ্লিকেশন এবং ব্যাঙ্ক ওয়েবসাইটের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবাগুলি চালু থাকবে।

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading