Article By – সুনন্দা সেন

ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI ব্যাংকগুলির জন্য স্পেশাল রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট (SRVA) খোলা সহজ করে দিয়েছে। যা ভারতীয় রুপিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রচারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৫ আগস্ট জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে অথোরাইসড ডিলার (AD) ব্যাংকগুলিকে তাদের বিদেশী করেসপন্ডেন্ট ব্যাংকগুলির জন্য SRVA খুলতে সাহায্য করার ক্ষেত্রে RBI-এর পূর্ব-অনুমোদনের প্রয়োজন নেই। এই পদক্ষেপের লক্ষ্য হল এই অ্যাকাউন্টগুল খোলা এবং ব্যবহারের গতিতে দ্রুততা আনা। যা অ্যাকউন্টগুলি খোলা এবং ব্যবহারের গতিতে দ্রুততা আনা। যা রূপি -ভিত্তিক ট্রেড (বাণিজ্য) নিষ্পত্তি সহজতর করতে সহায়তা করবে। RBI উল্লেখ করেছে যে এই সিদ্ধান্তটি পূর্ববর্তী প্রক্রিয়া পর্যালোচনা করার পরে নেওয়া হয়েছে।
RBI অফিসিয়ালের বিজ্ঞপ্তি অনুসারে, AD ব্যাংকগুলি এখন রিজার্ভ ব্যাংকের সাথে যোগাযোগ না করেই করেসপন্ডেন্ট ব্যাংকগুলির SRVA খুলতে পারে। অর্থাৎ RBI- এর অনুমোদনের জন্য অপেক্ষার প্রয়োজন নেই। কেন্দ্রীয় ব্যাংক বিশ্বাস করে যে এই পরিবর্তন SRVA স্থাপনকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করবে। যার ফলে রুপিতে বাণিজ্য নিষ্পত্তি কার্যকর করা সহজ হবে। সাথে তৃতীয় পক্ষের মুদ্রার উপর নির্ভরতা হ্রাস করে এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করে। এটি আমদানিকারকদের, যারা ভারতীয় রুপিতে অর্থ প্রদান করে এবং যারা ভোস্ট্রো অ্যাকাউন্ট থেকে অর্থগ্রহণ করে সহায়তা করে। এছাড়া ব্যাংকগুলিকে আরও বেশি কার্যকরী নমনীয়তা প্রদানের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার হবে বলেও আশা করা যাচ্ছে।
আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় রুপির ব্যবহার প্রচার এবং বিদেশী মুদ্রা, বিশেষ করে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমাবে ২০২২ সালের জুলাই মাসে কাঠামোগত অংশ হিসাবে RBI চালু করে SRVA। এই উদ্যোগটি ডলার ভিত্তিক লেনদেনকে প্রভাবিত করে। সাথে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে রুপির আন্তর্জাতিকীকরণ এবং বিশ্ববাণিজ্যে রুপির ভূমিকা বৃদ্ধির দ্বারা, ভারতের বৃহত্তর লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করে। আর এমন এক সময় রিজার্ভ ব্যাংক পরিবর্তন এনেছে যখন ভারতীয় অর্থনীতি বিশ্বব্যাপী বাণিজ্য অনিশ্চয়তার কারণে চ্যালেঞ্জের মুখোমুখী। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২৫% শুল্কের সাথে ৫০%-শুল্কের চ্যালেঞ্জ। SRVA অ্যাকাউন্ট খোলা সহজ হলে পরিস্থিতি মোকাবেলায় সুবিধা হতে পারে।




