buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

‘জুন এবং আগস্ট মাসে আরও ৫০ বেসিস পয়েন্ট রেট কাট করতে পারে রিজার্ভ ব্যাংক’ – জানালো SBI রিসার্চ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

৯ এপ্রিল, ২০২৫ RBI-এর মুদ্রানীতি কমিটি বা MPC রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেছে। সাম্প্রতিক মাসগুলিতে এটি দ্বিতীয় রেট কাট। ৭ফেব্রুয়ারি, ২০২৫-এ RBI-এর MPC সুদের হার কমিয়ে ৬.৫০% থেকে ৬.২৫%-এ নিয়ে আসে। আর এও সত্য যে নীতিগত সুদের হার হ্রাস অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করে এবং ক্রয়ক্ষমতা ও ঋণের যোগ্যতা বৃদ্ধি করে। RBI তার মুদ্রানীতি কমিটির সভার পর ফুড আউটলুকে উল্লেখযোগ্য উন্নতির কথা উল্লেখ করে মুদ্রাস্ফীতির হার ৪%-এ পূর্বাভাস দিয়েছে। ১৫ এপ্রিল, ২০২৫-এ প্রকাশিত সর্বশেষ মুদ্রাস্ফীতি তথ্য মার্চ মাসের মতো আগামী মাসগুলিতেও একই রকম মুদ্রাস্ফীতি থাকার সম্ভাবনা রয়েছে।

8 3

খাদ্য মূল্যস্ফীতির তীব্র সংশোধনের কারণে ২০২৪ সালে মার্চে CPI মুদ্রাস্ফীতি ৩.৩৪%-এ নেমে আসে। যা ৬৭ মাসের মধ্যে সরর্বনিম্ন, SBI রিসার্চ রিপোর্ট অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য গড় CPI মুদ্রাস্ফীতি ৩.৯%-এর মধ্যে থাকবে। মার্চ মাসে খাদ্য ও পানীয় মূল্যস্ফীতি ৯৫ বেসিস পয়েন্ট কমে ২.৮৮%-এ দাঁড়িয়েছে। কারণ সবজির দাম অনেকটাই কমেছে। তথ্য অনুসারে মার্চ মাসে ভোক্তা মূল্য সূচক বা CPI মূল মুদ্রাস্ফীতি ৪%-এ দাঁড়িয়েছে। যা গত মাসে ৪.১% ছিল। 

SBI রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক বছরের মধ্যে মুদ্রাস্ফীতি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। প্রত্যাশা এখন স্থবির থাকায় জুন এবং আগস্ট মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI কর্তৃকের আরও ৫০ বেসিস পয়েন্ট সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ক্রমবর্ধমান অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশ নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে মোট সুদের হারের হ্রাস ১০০ বেসিস পয়েন্ট ছাড়িয়ে যেতে পারে। SBI-এ রিসার্চের পূর্বাভাস অনুসারে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য GDP প্রবৃদ্ধি ৬.৩%-এ দাঁড়াবে। যার মধ্যে থাকবে নিম্নমুখী প্রবণতা। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading