buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

গোল্ড লোনের ক্ষেত্রে কঠোর হবে নিয়ম; এই বিষয় কী জানালো দেশের কেন্দ্রীয় ব্যাংক?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

৯এপ্রিল, ২০২৫ RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, সোনার গয়না এবং অলঙ্কারের বিপরীতে ঋণের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক ব্যাপক নিয়ম জারি করবে। নীতি পর্যালোচনার রেজাল্ট আলোচনা করার সময় মালহোত্রা বলেন, কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রিত সংস্থাগুলির ঝুঁকি গ্রহণের ক্ষমতা বিবেচনা করে। আর পর্যবেক্ষণ করা কিছু উদ্বেগের সমাধানের জন্য এই জাতীয় নিয়মকানুনগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। পরে প্রথাগত ভাবে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মালহোত্রা বলেন, তিনি নিয়ম কতটা কঠোর হবে সেই বিষয় বলতে পারবেন না। তাই নির্দেশিকাগুলির জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন।

9

জন সাধারণের উদ্দেশ্যে গাইডলাইন উন্নত করতে নিয়ম সম্পর্কিত খসড়া নির্দেশিকা জারি করবে কেন্দ্রীয় ব্যাংক। ২৭মার্চ, ২০২৫-এ প্রকাশিত RBI-এর সেক্টরাল ডিপ্লয়মেন্ট অফ ব্যাংক ক্রেডিট রিপোর্টে দেখা গেছে যে, সোনার গয়নার বিপরীতে ঋণগ্রহীতাদের ঋণ নেওয়ার পরিমাণ ফেব্রুয়ারি মাসে তিব্রভাবে বৃদ্ধি পেয়েছে। যা মূল্যবান ধাতুটির নামের রেকর্ড বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ। এমনকি মাসের শেষে গোল্ড লোন বা সোনার ঋণের পোর্টফোলিও ৮৭.৪% বৃদ্ধি পেয়েছে। যা এক বছর আগের একই সময়ের ১৫.২% বৃদ্ধির তুলনায় অনেকটা বেশি।

প্রকাশিত RBI তথ্য অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত সোনার গয়নার বিপরীতে বকেয়া ঋণ (Outstanding loan)-এর পরিমাণ ছিল ১.৯১ লক্ষ কোটি টাকা। যা ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১.০২ লক্ষ কোটি টাকা ছিল এবং ২০২৩ সালের মার্চ মাসের ২৪ তারিখ পর্যন্ত সেই পরিমাণ ছিল ৮৯,৩৭০ কোটি টাকা। অন্যান্য উপাদানের তুলনায় ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে বা পার্সোনাল লোনের ক্ষেত্রে সোনার গয়নার বিপরীতে ব্যাংক লোন থেকে অন্যান্য লোন কম দ্রুততম। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading