Article By – সুনন্দা সেন

১০০ লক্ষ কোটি টাকার ব্যবসায়িক মাইলফলক অতিক্রম করার একদিন পর থেকেই ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ১০টি মূল্যবান ব্যাংকের মধ্যে স্থান পাওয়ার লক্ষ্যে কাজ করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। চেয়ারম্যান সিএস শেট্টি বলেন যে বাজার মূলধনের দিক থেকে সবচেয়ে বড় সরকারি সম্পদ,তবে ব্যাংকের লক্ষ্য হল এর মূল্য আরও বৃদ্ধি করা। অবশ্য আগেই HDFC ব্যাংক বিশ্বের শীর্ষ ১০টি ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছিল। এবার আশা করা হচ্ছে যে নিকট ভবিষ্যতে ICICI ব্যাংক এবং SBI, সেই তালিকায় নিজের স্থান পোক্ত করতে পারবে। SBI আয়োজিত ১২তম ব্যাংকিং ও অর্থনৈতিক সম্মেলনের সমাপ্তির পর সাংবাদিকদের সাথে এর ছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন শেট্টি।
শেট্টি বলেন, ব্যাংকের অভ্যন্তরীন লক্ষ্য ছিল ১৫% মূলধন পর্যাপ্ততা অনুপাত (CAR) এবং ১২% মূল ইক্যুইটি 1 অনুপাত বজায় রাখা। নিশ্চিতভাবেই ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ ব্যাংকটি ১৪.৬২% CAR এবং ১১.৪৭% CET1 অনুপাতের সাথে ইতিমধ্যেই তার অভ্যন্তরীণ লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। যদিও গত কয়েক বছরে SBI প্রচুর মুনাফা অর্জন করলেও মূলধন অনুপাত অনেক ব্যাংকের তুলনায় কম ছিল। এটি বৃদ্ধির পর আমাদের লক্ষ্য থাকবে CAR ১৫% এবং CET1 ১২% -এর মধ্যে থাকার। অবশ্য মূলধন প্রবৃদ্ধির ক্ষেত্রে কখনও বাধা ছিল না। আর বর্তমানের প্রবৃদ্ধি অব্যাহত থাকলে পাঁচবছরে ব্যাংকের মূলধন ৬ ট্রিলিয়ন থেকে ৭ ট্রিলিয়ন টাকার প্রবৃদ্ধিকে সমর্থন করবে।
শাখা নেটওয়ার্ক এবং বকেয়া ব্যাংক ঋণের অংশীদারিত্বের দিক থেকে দেশের বৃহৎ সরকারি ঋনদাতা SBI-এর ১০০ লক্ষ কোটি টাকার মাইলফলকে ঋণের দায় (Laned Advanced) এবং আমানতের দায় উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। ৬ নভেম্বর ব্যাংকটির বাজার মূলধন ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করে। আর এটি HDFC ব্যাংক, TCS, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতী এয়ারটেল এবং ICICI ব্যাংকের মতো অন্যান্য ব্যাংকের সাথে যোগ দেয়। SBI ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ১০% বেশি নিট মুনাফা অর্জন করেছে। যা খুচরা, কৃষি এবং MSME (RAM) অগ্রিমের বৃদ্ধি এবং ত্রৈমাসিকে ইয়েস ব্যাংকে ব্যাংকের অংশীদারিত্ব বিক্রি থেকে প্রাপ্ত লাভের কারণে। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের অগ্রিম ৪৪.২০ লক্ষ কোটি টাকা এবং আমানত ৫৫.৯২ লক্ষ কোটি টাকা ছিল।




