Article By – সুনন্দা সেন

দেশের বৃত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI-এর কোটি কোটি গ্রাহকদের জন্য বড় খবর। আগামী ২৩ মে থেকে ২৮মে, ২০২৬ পর্যন্ত বিভিন্ন কারণে টানা ৬ দিন SBI-এর শাখাগুলি বন্ধ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সপ্তাহান্তের (শনি ও রবিবার), সম্ভাব্য ব্যাংক ধর্মঘট এবং বকরি ঈদের কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তির সম্ভাবনা বাড়ছে। RBI-এর নিয়ম অনুসারে এবং পরিস্থিতি বিপক্ষে যাওয়ায় এমন অবস্থা। ছুটি থাকবে বিভিন্ন কারণে, তবে সেগুলি হল –
- ২৩মে, ২০২৬ (শনিবার) RBI নিয়ম অনুসারে চতুর্থ শনিবার ছুটি।
- ২৪মে, ২০২৬ রবিবার) সপ্তাহান্তের ছুটি।
- ২৫ ও ২৬ মে, ২০২৬ SBI কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে দেশজুড়ে দুদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
- ২৭ ও ২৮ মে বকরি ঈদ উপলক্ষে দেশের একাধিক রাজ্যের ব্যাংক ছুটি থাকবে।
জম্মু ও কাশ্মীরে বকরিদের দুই দিনই ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে ২৩ মে (চতুর্থ শনিবার) এবং ২৭ মে (বকরিদ) ব্যাংক ছুটি নির্ধারিত রয়েছে। তবে স্বস্তির খবর হল, SBI-র ডিজিটাল পরিষেবাগুলি চালু থাকবে। অর্থাৎ UPI, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ATM পরিষেবা ব্যবহার করা যাবে আগের মতোই। কিন্তু চেক ক্লিয়ারিং, ক্যাশ ডিপোজিট, ডিমান্ড ড্রাফট বা শাখাভিত্তিক জরুরি কাজ থাকলে এখনই সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, এই দীর্ঘ ছুটির জেরে ATM-এ নগদের চাপও বাড়তে পারে। তাই আগেভাগে নগদ টাকা তোলা এবং জরুরি ব্যাংকিংয়ের কাজ সম্পন্ন করে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। কোটি কোটি SBI গ্রাহকের জন্য আগামী সপ্তাহটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।




