buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

বিদেশী বিনিয়োগকারী বাড়ছে, দেশীয় ফান্ড কিনছে! ১ লক্ষ কোটি টাকার ‘মেগা বাজি’ ভারতের ২০ বড় শেয়ারে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের শেয়ারবাজারে এবার দেখা যাচ্ছে এক বড় পালাবদল। বিদেশী বিনিয়োগকারী বা FII-এর যখন রেকর্ড পরিমাণ শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা বের করে নিচ্ছে, তখন দেশীয় মিউচ্যুয়াল ফান্ডগুলি উল্টে প্রায় ১.০৭ লক্ষ কোটি টাকায় দেশের ২০টি শেয়ার বিক্রি করছে। বাজার বিশেষজ্ঞদের মতে, এটাই এখন ভারতীয় বাজারের নতুন পাওয়ার, ডোমেস্টিক মানি পাওয়ার। ২০২৬ সালের প্রথম চার মাসেই এই বিপুল বিনিয়োগ করেছে মিউচ্যুয়াল ফান্ডগুলি। 

7 3

মূলত বড় ব্যাংকিং স্টক, IT কোম্পানি এবং শক্তিশালী লার্জ-ক্যাপ শেয়ারগুলিতেই বেশি জোর দিয়েছে ফান্ড হাউসগুলি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশী বিনিয়োগকারীরা এখন আমেরিকায় উচ্চ বন্ড ইয়িল্ড, বৈশ্বিক অনিশ্চয়তা এবং ভারতের উচ্চ মূল্যায়নের কারণে ভারতীয় বাজার থেকে টাকা তুলছে। শুধুমাত্র ২০২৬ সালেই FII-এর ২ লক্ষ কোটি টাকারও বেশি শেয়ার বিক্রি করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 

তবে এই পরিস্থিতিতে বড় ভরসা হয়ে উঠেছে ভারতীয় খুচরো বিনিয়োগকারী এবং SIP। প্রতি মাসে কোটি কোটি টাকার SIP ইনফ্লো আসায় মিউচ্যুয়াল ফান্ডগুলির হাতে এখন বিশাল নগদ শক্তি রয়েছে। সেই টাকাই বাজারকে বড় ধাক্কা থেকে বাঁচাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি আস্থা দেখিয়েছে ফান্ড হাউসগুলি। পাশাপাশি আইটি সেক্টরে সাম্প্রতিক পতনের পর সেখানে “কনট্রেরিয়ান বেট” নেওয়া হচ্ছে বলেও জানা যাচ্ছে। অর্থাৎ এখন কম দামে ভবিষ্যতের সম্ভাবনাময় শেয়ার তুলে নিচ্ছে মিউচ্যুয়াল  ফান্ডগুলি।

বাজার বিশ্লেষকদের মতে, এই প্রবণতা দেখাচ্ছে যে ভারতীয় শেয়ারবাজার এখন আগের তুলনায় অনেক বেশি দেশীয় বিনিয়োগের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। আগে FII বিক্রি মানেই বড় ধসের আশঙ্কা থাকত, কিন্তু এখন দেশীয় ফান্ড ও SIP-এর জোরে সেই চাপ অনেকটাই সামলানো সম্ভব হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading