Article By – সুনন্দা সেন

ভারত সরকার জনগণের অবসর গ্রহণের পরবর্তী জীবনের জন্য একাধিক স্কিম চালু করেছে। যার মধ্যে বেশকিছু স্কিম পেনশন প্রদান করে, কিছু নির্দিষ্ট সময়ের পর মোটা অঙ্কের রিটার্ন দেয়। আবার এক কেন্দ্র সরকারি স্কিম ৬০ বছর হলে বিনিয়োগকৃত অর্থের ৪০% থেকে ৬০% ফেরত দেয়। তারপর বাকি টাকা থেকে পেনশন প্রদান করে। এছাড়াও প্রবীণদের কথা ভেবে ভারতীয় ব্যাংকগুলি FD বা ফিক্সড ডিপোজিটে উচ্চ সুদের অফার করে থাকে। দেশের সব থেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক SBI (State Bank of India) তাদের FD- এর সুদের হার সংশোধন করেছে। যার জন্য প্রবীণ গ্রাহকদের সুদের হার অনেকটা বেড়েছে।
সাধারণ স্টেট ব্যাংক রেগুলার গ্রাহকদের তুলনায় প্রবীণ গ্রাহকদের ৫০% বেশি সুদ অফার করে থাকে FD এবং FD স্কিমে। SBI- এর বর্তমানের সংশোধীত সুদের হার রেগুলেশন অনুসারে, ৩ কোটি টাকার কম FD- তে ব্যাংক ৪% থেকে ৭.৫০% পর্যন্ত সুদ অফার করে এবং ৩ কোটি টাকার বেশি আমানতের FD- তে ৫.৭৫% থেকে ৭.৫০% পর্যন্ত সুদ অফার করে থাকে। আজ আমরা SBI- এর ৩ কোটি টাকার কম আমানতে প্রবীণ নাগরিকদের অফার করা সুদের হার তুলে ধরবো। –
মেয়াদ | বার্ষিক সুদের হার | |
| প্রবীণ গ্রাহকদের | রেগুলার গ্রাহকদের | |
| ১৮০ দিন থেকে ২১০ দিন | ৬.৭৫% | ৬.২৫% |
| ২১১ দিন থেকে ১ বছরের কম সময় | ৭% | ৬.৫০% |
| ১ বছর থেকে ২ বছরের কম সময় | ৭.৩০% | ৬.৮০% |
| ২ বছর থেকে ৩ বছরের কম সময় | ৭.৫০% | ৭% |
| ৩ বছর থেকে ৫ বছরের কম সময় | ৭.২৫% | ৬.৭৫% |
| ৫ বছর থেকে ১০ বছর | ৭.৫০% | ৬.৫০% |
| ৪০০ দিন (অমৃত কলস) | ৭.৬০% | ৭.১০% |
| ৪৪৪ দিন (অমৃত বৃষ্টি) | ৭.৭৫% | ৭.২৫% |





