buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI

কম সুদের হার সহ সংশোধিত ‘অমৃত বৃষ্টি’ প্রকল্প চালু করলো SBI; চোখ রাখুন সরকারি ব্যাংকের নতুন সুদের হারের তালিকায়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের বৃহত্তম সরকারি ঋণদাতা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তাদের পরিবর্তীত ফিক্সড ডিপোজিট বা FD-এর সুদের হার ১৫ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর করার ঘোষণা করেছে। ব্যাংকটি নির্দিষ্ট কিছু মধ্যমেয়াদী (Medium-term) ডিপোজিটের জন্য সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমিয়েছে। বিশেষ করে ১ থেকে ৩ বছরের পরিসরে। যা সাধারণ এবং প্রবীণ, উভয় গ্রাহকদের জন্য প্রযোজ্য এই সংশোধনের পাশাপাশি SBI তাদের স্পেশাল ‘অমৃত বৃষ্টি (Amrit Vrishti) স্কিমটি ৪৪৪ দিনের মেয়াদের জন্য পরিবর্তিত হারে পুনরায় চালু করেছে। সংশোধিত FD হারগুলি SBI-এর একটি রক্ষণশীল হার কমানো পদ্ধতির প্রতিফলিত ঘটনার অংশ।

July 18 New in article ads By Sir 1

SBI FD রেট সংশোধনের পর স্পেশাল ডিপোজিট বাদে সাধারণ গ্রাহকদের ৩.৫০% থেকে ৬.৯% এবং প্রবীণ গ্রাহকদের ৪% থেকে ৭.৪০% পর্যন্ত সুদের হার অফার করছে। চলুন তবে শীর্ষ পাবলিক সেক্টর ব্যাংকটির বিভিন্ন মেয়াদের সুদের হারের বিষয় জেনে নেওয়া যাক:-

FD-এর মেয়াদসাধারণ গ্রাহকদেরপ্রবীণ গ্রাহকদের
৭ থেকে ৪৫ দিন৩.৫০%৪%
৪৬ থেকে ১৭৯ দিন৫.৫%৬%
১৮০ থেকে ২১০ দিন৬.২৫%৬.৭৫%
২১১ দিন থেকে ১ বছরের কম৬.৫০%৭%
১ বছর থেকে ২ বছরের কম৬.৭%৭.২%
২ বছর থেকে ৩ বছরের কম৬.৯%৭.৪%
৩ বছর থেকে ৫ বছরের কম৬.৭৫%৭.২৫%
৫ বছর থেকে ১০ বছরের বেশি৬.৫০%৭.৫০%

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) “অমৃত বৃষ্টি” নামে তার স্পেশাল স্ফিক্সড ডিপোজিট স্কিমটি পুনঃপ্রবর্তন করেছে। যার সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪৪৪ দিনের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। এই প্রকল্পটি ১৫ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর। এই প্রকল্পটি এখন সাধারণ নাগরিকদের জন্য ৭.০৫% বার্ষিক (প্রতি বছর) উচ্চতর সুদের হার প্রদান করে। প্রবীণ নাগরিকদের ৭.৫৫% বার্ষিক হারে ৫০ বেসিস পয়েন্ট প্রদান করা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading