অনেকেই মনে করেন যে ফিক্সড ডিপোজিট (FD) -এ বিনিয়োগ করে সব থেকে বেশি সুরক্ষা এবং লাভ পাওয়া যাবে। কিন্তু এখন State Bank Of India (SBI) একটি দারুণ স্কিম এনেছে। এই স্কিমের নাম SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিম (MODS)। এতে টাকা রেখে 7 শতাংশ হারে সুদ পাবেন।

আর এই State Bank Of India (SBI) -এর সুরক্ষাও রয়েছে। এই স্কিম থেকে টাকা তুলতেও খুব বেশি সমস্যা হবে না। ফলে প্রয়োজনের সময় আপনি এই টাকা তুলতে পারবেন। আপনি চেক বা এটিএম এর মাধ্যমে এই স্কিম থেকে টাকা তুলতে পারবেন।
এটি অনেকটা সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার মতো অভিজ্ঞতা দেবে। এই ভাবে টাকা তোলার পরে, অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকবে তাতে সুদ পাওয়া যাবে। যে কোনও ব্যক্তি 1 বছর থেকে 5 বছরের জন্য এই স্কিমে টাকা জমা করতে পারেন।

State Bank Of India (SBI) -এর মাল্টি অপশন ডিপোজিট স্কিম (MODS) -তেও, প্রবীণ নাগরিকরা সাধারণ Fixed Deposit (FD) স্কিমের মতো অতিরিক্ত সুদের সুবিধা পান। এতেও প্রবীণ নাগরিকরা 0.50 শতাংশ অতিরিক্ত সুদ পাবেন।
ভারতে টাকা জমানোর ক্ষেত্রে সব থেকে বেশি ভরসা করা হয় পোস্ট অফিস ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) -কে। ফলে এই স্কিমটি নিশ্চিন্তে নিতে পারেন। মাল্টি অপশন ডিপোজিট স্কিম (MODS) সম্পর্কে আরও জানতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) -এর শাখায় যোগাযোগ করতে পারেন।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ



