buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI

প্রতিমাসে ১৮,০০০ টাকা আয়ের সুযোগ দিচ্ছে SBI! জানুন কীভাবে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের প্রথম সারির পাবলিক সেক্টর ব্যাংকগুলির মধ্যে অন্যতম হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকটি গ্রাহকদের জন্য নিত্য নতুন স্কিম লঞ্চ করে থাকে, FD এবং RD-এর পাশাপাশি। এই স্কিমগুলির মাধ্যমে গ্রাহকরা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করেন। এছাড়া মাসিক উপার্জনের পথও উন্মোচিত হয়। অনেকেই SBI সহ বিভিন্ন ব্যাংকের দারুণ দারুণ স্কিম বিষয় জানতে না পারায় সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন। আজকে এমনি একটি স্কিমের বিষয় জানবো, যার মাধ্যমে আপনি ১৮,০০০ টাকা আয় করতে পারবেন প্রত্যেক মাসে।

5 2

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI-এর অন্যতম স্কিম হল ‘SBI অ্যানুইটি ডিপোজিট স্কিম (Annuity Deposit Scheme)’। যা শেষ আপডেটের পর থেকে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। বিপুল সংখ্যক গ্রাহক এই স্কিমে বিনিয়োগের মাধ্যমে উপার্জন করছেন। এই স্কিমের জন্য আপনার ৩ বছর থেকে ১০ বছরের মধ্যে অর্থাৎ ৩৬ মাস, ৬০ মাস, ৮৪ মাস বা১২০ মাসের মধ্যে যে কোনো একটি মেয়াদ বেছে নিতে পারেন। তারপরে অ্যানুইটি ডিপোজিট স্কিমে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ জমা করতে হবে। জমা করার পরের মাস থেকে প্রতিমাসে সুদের সুবিধা গ্রহণ করতে পারবেন। 
SBI সাধারণ ফিক্সড ডিপোজিটে যে সুদের হার অফার করে, এক্ষেত্রেও তাই করে। অর্থাৎ বিনিয়োগের মেয়াদের ওপর ভিত্তি করে সাধারণ গ্রাহকরা বর্তমানে ৩.২৫% থেকে ৭.২৫% এবং প্রবীণ গ্রাহকরা ৪% থেকে ৭.৭৫% সুদের হার পাচ্ছেন। এক্ষেত্রের তাই পাবেন। আর যদি মাসিক ১৮,০০০ টাকা উপার্জন করতে চান, তবে আপনাকে এককালীন ১০,০০,০০০ টাকা ৫ বছরের জন্য ‘SBI অ্যানুইটি ডিপোজিট স্কিম’-এ বিনিয়োগ করতে হবে। যার দরুণ আপনি মাসিক ১৮,৮২০.৪০ টাকা পাবেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading