buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI

স্টেট ব্যাংক নিয়েছে এক বড় পদক্ষেপ! সেভিংস ও ফিক্সড ডিপোজিটের সুদের হার কমাল SBI; বিনিয়োগের আগে জানুন বিস্তারিত 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ১৫ জুন থেকে কার্যকর, সমস্ত অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর তার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের হার ৫০ বেসিস পয়েন্ট (bps) পর্যন্ত কমিয়েছে। এর পাশাপশি ব্যাংকটি বিভিন্ন মেয়াদের জন্য ৩ কোটি টাকার কম স্থায়ী আমানতের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। নতুন সুদের হার ১৫ জুন থেকে প্রযোজ্য হয়েছে। গত সপ্তাহে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

11

সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের উপর SBI কর্তৃক সুদের হার হ্রাস আমানতকারীদের, বিশেষ করে প্রবীণ নাগরিকদের উপর প্রভাব ফেলবে। যারা ব্যাংকগুলিতে জমা তহবিল থেকে অর্জিত সুদের উপর নির্ভরশীল। ঋণদাতা তার সেভিংস ব্যাংক ডিপোজিটের হার সংশোধন করে সমস্ত অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর ২.৫% করেছে। এর আগে, SBI ১০ কোটি টাকার নিচে অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর ২.৭% এবং ১০ কোটি টাকা বা তার বেশি ব্যালেন্সের উপর ৩% হারে সুদ প্রদান করেছে। 

ঋণদাতা তার রেপো-লিঙ্কড এক্সটার্নাল বেঞ্চমার্ক-ভিত্তিক ঋণের হার (EBLR) সংশোধন করে ৫০ বেসিস পয়েন্ট (bps) করেছে। যা ১৫ জুন থেকে কার্যকর হয়েছে। এটি এখন গৃহ ঋণের সুদের হার ৭.৫% থেকে ৮.৪৫%- এর মধ্যে নিশ্চিত করেছে। তবে এখন আমরা SBI- এর নতুন ফিক্সড ডিপোজিটের সুদের হারের বিষয় আলোচনা করবো। যা সংশোধিত হয়ে দাঁড়িয়েছে; 


FD মেয়াদ 
বার্ষিক সুদের হার 
সাধারণ গ্রাহকদের জন্য প্রবীণ গ্রাহকদের জন্য 
৭ থেকে ৪৫ দিন৩.০৫%৩.৫৫%
৪৬ থেকে ১৭৯ দিন৫.০৫%৫.৫৫%
১৮০ থেকে ২১০ দিন৫.৮%৬.৩%
২১১ থেকে ১ বছরের কম৬.০৫%৬.৫৫%
১ বছর থেকে ২ বছরের কম৬.২৫%৬.৭৫%
২ বছর থেকে ৩ বছরের কম৬.৪৫%৬.৯৫%
৩ বছরের থেকে ৫ বছরের কম৬.৩%৬.৮%
৫ বছর থেকে ১০ বছর বা তার বেশি৬.০৫%৭.০৫%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading