buzywithinfoBuzy With Info
Everything About Business
Amazon

অ্যামাজনের ‘অ্যামাজন নাও’-এর ১০০ শহরে সম্প্রসারণ! মেট্রো সিটিগুলির তালিকায় রয়েছে কলকাতার নাম

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের কুইক কমার্স বাজারে বড়সড় পদক্ষেপ নিল অ্যামাজন (Amazon)। সংস্থাটি তাদের দ্রুত ডেলিভারি পরিষেবা ‘অ্যামাজন নাও (Amazon Now)’ দেশজুড়ে ১০০টি শহরে সম্প্রসারণের ঘোষণা করেছে। এই সম্প্রসারণের আওতায় এসেছে কলকাতা, পুনে, হায়দ্রাবাদ এবং চেন্নাই সহ একাধিক গুরুত্বপূর্ণ শহর। এর ফলে বড় মেট্রো শহরের পাশাপাশি ছোট ও মাঝারি শহরগুলিতেও দ্রুত ডেলিভারি পরিষেবা পৌঁছে দিতে চাইছে সংস্থাটি। ‘অ্যামাজন নাও’ এমন একটি পরিষেবা যেখানে গ্রাহকরা কয়েক মিনিটের মধ্যেই গ্রোসারি, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন পণ্য হাতে পেয়ে যান।

July 18 New in article ads By Sir

তাই এই পরিষেবা আরও শক্তিশালী করতে অ্যামাজন সারা দেশে ১,০০০ টিও বেশি মাইক্রো-ফুলফিলমেন্ট সেন্টার গড়ে তুলেছে, যাতে পণ্য সংরক্ষণ ও ডেলিভারির সময় কমিয়ে আনা যায় এবং গ্রাহকদের কাছে দ্রুত পৌঁছানো সম্ভব হয়। এই বড় সম্প্রসারণ পরিকল্পনার জন্য প্রায় ২,৮০০ কোটি টাকা বিনিয়োগ করছে সংস্থাটি। মূলত লজিস্টিকস উন্নয়ন, ডেলিভারি নেটওয়ার্ক বিস্তার এবং অবকাঠামো শক্তিশালী করতেই বিনিয়োগ করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এটি অ্যামাজনের ভারতের বাজারে দীর্ঘমেয়াদি আধিপত্য বিস্তারের কৌশলেরই অংশ। এদিকে ভারতের কুইক-কমার্স (Quick-commerce) সেক্টরে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। ব্লিঙ্কিট (Blinkit), জেপ্ট (Zepto) এবং স্যুইগী (Swiggy)-এর মতো ইনস্টামার্ট পরিষেবার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে হচ্ছে অ্যামাজনকে। ফলে কুইক ডেলিভারি এবং বেশি সংখ্যক শহরে উপস্থিতি, অর্থাৎ এই দুই কৌশলকেই গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। 
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু দ্রুত ডেলিভারির ক্ষেত্রেই নয়, বরং ভারতের ই-কমার্স বাজারের কাঠামোতেও বড় পরিবর্তন আনতে পারে। ছোট শহরগুলিতে অনলাইন কেনাকাটার প্রবণতা বাড়বে, স্থানীয় বিক্রেতারা নতুন প্ল্যাটফর্ম পাবে এবং গ্রাহকদের কেনাকাটার অভ্যাস আরও দ্রুত পরিষেবার দিকে ঝুঁকবে। অর্থাৎ বলা যায় যে অ্যামাজনের এই পদক্ষেপ ভারতের ই-কমার্স বাজারে প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলবে এবং গ্রাহকদের জন্য নতুন সুবিধার দরজা খুলে দেবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading