Article By – সুনন্দা সেন

পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট রাজ্যের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI-এর গবেষণা বিভাগ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বাজেটে দীর্ঘদিনের কল্যানমূলক বা ভোগনির্ভর (Consumption-dependent) ব্যয়ের পাশাপাশি বিনিয়োগ, শিল্পায়ন এবং অবকাঠামো উন্নয়নকে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ অর্থনীতিকে ভোগ-নির্ভর প্রবৃদ্ধি থেকে বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার স্পষ্ঠ বার্তা দিয়েছে।
SBI-এর বিশ্লেষণ অনুযায়ী, বাজেটে মূলধনী ব্যয় (Capital Expenditure) বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে, যাতে সরকারি অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা যায়। এই কৌশলের লক্ষ্য শুধু স্বল্পমেয়াদি চাহিদা বাড়ানো নয়; বরং দীর্ঘমেয়াদে উৎপাদন, কর্মসংস্থান এবং রাজ্যের সামগ্রিক বাস্তবায়িত বলে রাজ্যের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও টেকসই ও শক্তিশালী হতে পারে।
তবে SBI সতর্ক করেছে যে, এই পরিবর্তনের পথ খুব সহজ নয়। পশ্চিমবঙ্গ এখনও দেশের অন্যতম বেশি ঋণগ্রস্ত (In debt) রাজ্য। গত কয়েক বছরে রাজ্যের ঋণের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে, যার ফলে সরকারের রাজস্ব আয়ের একটি বড় অংশ প্রতি বছর ঋণের সুদ এবং আসল পরিশোধে ব্যয় হয়। এর ফলে নতুন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের জন্য সরকারের আর্থিক সক্ষমতা সীমিত হয়ে পড়ে। এছাড়া রাজ্যের রাজস্বের একটি বড় অংশ কেন্দ্রীয় সরকারের কর বন্টন এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অনুদানের ওপর নির্ভরশীল।
এছাড়া তহবিল প্রত্যাশার তুলনায় কম আসে বা ফান্ড পেতে বিলম্বিত হয়, তাহলে রাজ্যের উন্নয়নমূলক ব্যয় ও বাজেট বাস্তবায়নে চাপ সৃষ্টি হতে পারে। এই প্রেক্ষাপটে SBI মনে করছে, বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির কৌশল পশ্চিমবঙ্গের অর্থনীতিকে নতুন দিশা দেখাতে পারে। আর যদি পশ্চিমবঙ্গ সরকারের এই লক্ষ্যগুলি অর্জিত হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ আগামী কয়েক বছরে আরও প্রতিযোগিতামূলক শিল্পভিত্তিক অর্থনীতিতে পরিণত হতে পারে।




