Article By – সুনন্দা সেন

রিজার্ভ ব্যাংকের বিদ্যমান নির্দেশিকা অনুসারে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেডের (RCOM)-এর ঋণ অ্যাকাউন্টকে ‘ফ্রড’ হিসাবে রিপোর্ট করার এবং অনিল ডি আম্বানির নামে RBI-কে রিপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে RCOM সম্প্রতি SBI থেকে একটি লেটার পেয়েছে এবং এই বিষয় কোম্পানিটি এক্সচেঞ্জগুলিকে জানিয়েছে। ২৬ আগস্ট, ২০১৬ তারিখে RBI RCOM-এর অ্যাকাউন্টটিকে একটি নন-পারফর্মিং অ্যাসেট হিসেবে চিহ্নিত করে। এতে আরও উল্লেখ করে যে RCOM, RITL এবং RTL ব্যাংক থেকে মোট ৩১,৫৮০ কোটি টাকা পেয়েছে। SBI-এর ফ্রড আইডেন্টিফিকেশন কমিটি (FIC) ১৩জুন, ২০২৫-এর সভায় RCOM-এর দুটি ত্রুটি লক্ষ্য করে।
প্রথম হলো, ঋণদাতাদের পাওয়া পরিশোধের জন্য দেনা ব্যাংক কর্তৃক ৮ফেব্রুয়ারি, ২০১৭-এ ২৫০ কোটি টাকার ঋণ মঞ্জুর করে। যা পরে RCOM রিলায়েন্স গ্রুপের আর একটি কোম্পানিকে আন্তঃকর্পোরেট আমানত হিসাবে পরিশোধ করে। অন্য ছিল চলমান মূলধন ব্যয় মেটানোর উদ্দেশ্যে IIFCL কর্তৃক RCOM-কে অনুমোদিত ২৪৮ কোটি টাকার ঋণের সাথে সম্পর্কিত। FIC জানিয়েছে RCOM ঋণ পরিশোধের জন্য RITL-কে ৬৩ কোটি টাকা এবং RIEL-কে ৭৭ কোটি টাকা দিয়েছে। কিন্তু সরাসরি এই কোম্পানিগুলি তহবিল স্থানান্তর করার পরিবর্তে, RCIL-এর মাধ্যমে পাঠিয়েছিল। আবার এর কারণ অনিল আম্বানি দ্বারা জানানো হয়নি। আর SBI-এর FIC অনুযায়ী, এই দুই লেনদেনে তহবিলের অপব্যবহার এবং বিশ্বাসভঙ্গ বলে মনে হচ্ছে।
কোম্পানিটি জানিয়েছে যে এটি দেউলিয়া এবং ব্যাংক্রাপ্ট বোর্ড অনুসরণের ফলাফল। তা ২০১৬ সালের IBC-এর অধীনে কর্পোরেট দেউলিয়া সমাধান প্রক্রিয়া বা CIRP-এর মধ্যে রয়েছে। তারা আরও বলে যে IBC অনুসারে কোম্পানির ঋণদাতাদের কমিটি একটি সমাধান পরিকল্পনা অনুমোদন করেছে এবং তারা মুম্বাই বেঞ্চের ন্যাশনাল কোম্পানি লো ট্রাইব্যুনালের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া SBI-এর চিঠিতে উল্লেখিত ঋণ এবং সুবিধা (facilities) গুলি কোম্পানির CIRP-এর পূর্ববর্তী সময়ের সাথে সম্পর্কিত এবং তা চিঠিতে চিহ্নিতও রয়েছে। এছাড়া IBC-এর পরিপ্রেক্ষিতে এটি একটি সমাধান পরিকল্পনার অংশ।




