বর্তমানেও বিনিয়োগের অন্যতম বিকল্প হল ব্যাংকের ফিক্সড ডিপোজিট এবং বিভিন্ন স্কিম। বিশেষ করে দেশের প্রবীণদের জন্য ব্যাংকে বিনিয়োগ অন্যতম হয়ে উঠেছে। যে কারণে সাধারণ নাগরিকদের পাশাপাশি প্রবীণদের জন্য বিশেষ স্কিম চালু করেছে দেশের ব্যাংকগুলি। তার মধ্যে অন্যতম হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI। যা দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। SBI তার গ্রাহকদের জন্য উচ্চ সুদ যুক্ত একাধিক স্কিম অফার করে থাকে। এই সরকারি ব্যাংক কিছু সময় আগেই ‘অমৃত বৃষ্টি’ নামক স্কিম চালু করেছে। তবে আজকে কথা বলবো SBI- এর সিনিয়র সিটিজেন স্কিম সম্পর্কে।
স্টেট ব্যাংকের প্রবীণ গ্রাহকদের জন্য চালু করা স্কিমটির নাম হল ‘সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম’। যা SSCS নামেও পরিচিত। বিশেষরুপে প্রবীণদের জন্য ডিজাইন করা স্কিমে ৮.২০% হারে সুদ অফার করে ভারতীয় স্টেট ব্যাংক। আর স্কিমে আপনি নূন্যতম ১ হাজার টাকা থেকে শুরু করে ৩০ লক্ষ টাকা পর্যন্ত জমা করার সুযোগ পান। SBI- এর সিনিয়র সিটিজেন স্কিমে ৫ বছরের জন্য বিনিয়োগ করার সুযোগ রয়েছে। আর আপনাকে ১০০০ টাকা গুণিতকে বিনিয়োগ করতে হয়।
যদি কোনো ব্যক্তি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে ওই ব্যক্তি ৮.২০% হারে সুদে৫ বছরে সুদে – আসলে ৭,০৫,০০০ টাকা পাবেন। আর হিসাবটি ঠিক এই ভাবে হবে :- ৮.২০%- এর সুদে ৫ বছরের জন্য SSCS- এর বিনিয়োগ করলে প্রত্যেক ত্রৈমাসিকে ব্যক্তিটি ১০,২৫০ টাকা করে পাবেন। অর্থাৎ এক বছরে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে ৪১,০০০ হাজার সুদ পাবেন। যদি হিসাব করে দেখা যায় তবে ৫ বছর ব্যক্তিটি মোট (৪১,০০০×৫) = ২,০৫,০০০ টাকা সুদ হিসাবে পাবেন। কিন্তু এই স্কিমের সুবিধা পেতে হলে ভারতীয় হতে হবে। বয়স ৬০ বছর হতে হবে। আর আপনারা এই স্কিমের জন্য সিঙ্গেল এবং জয়েন্ট, উভয় প্রকার অ্যাকাউন্ট খুলতে পারেন।
Article By – সুনন্দা সেন






