buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI

বাজার মূলধনের দিক থেকে আগামী পাঁচ বছরে বিশ্বের শীর্ষ ব্যাংকের তালিকায় স্থান পাবে SBI! এমনটাই জানালেন SBI চেয়ারম্যান CS সেট্টি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ব্যাংকের চেয়ারম্যান CS Setty তাদের কোয়ালিফাইড ইনস্টিটিশনাল প্লেসমেন্ট (QIP)-এর তালিকাভুক্তি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বলেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) আগামী পাঁচবছরের মধ্যে বাজার মূলধনের ভিত্তিতে বিশ্বব্যাপী শীর্ষ ১০টি ব্যাংকের মধ্যে নিজের স্থান গড়ার লক্ষ্য রাখে। তিনি আরও বলেন যে শীর্ষ দশটি ব্যাংকের মধ্যে স্থান করে নেওয়ার পাশাপাশি SBI কেবল বৃহত্তম QIP- এর জন্য নয়, NSE থেকে জানা যায় যে এটি ভারতীয় বাজারে সর্বকালের বৃহত্তম ইক্যুইটি ইস্যু। আর QIP এমন এক সময় এসেছে যখন সরকারি খাতের ব্যাংকগুলি সম্পদের মান নিয়ে উদ্বেগ দূর করার জন্য কাজ করছে। 

July 18 New in article ads By Sir 1

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, এই ইস্যুতে ২৫,০০০ কোটি টাকার চাহিদার চেয়ে চারগুণ বেশি চাহিদা জেনারেট হয়েছে। যা এটিকে ভারতীয় কোম্পানির সর্ববৃহৎ ইক্যুইটি ইস্যুতে পরিণত করেছে। সেট্টি বলেন, মোট চাহিদার ৬৪.৩%- এ বিদেশী বিনিয়োগকারীদের অবদান ছিল। যা দেশের আর্থিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক ধারাকেও তুলে ধরে। মার্কিন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা বরাদ্দের প্রায় ৪৪% পেয়েছেন। যার মধ্যে বিদেশী দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের কাছে রাখা মোট ইস্যুর আকারের ২৪% ও রয়েছে। আর এই QIP প্রাপ্ত মূলধন SBI – এর কমন ইক্যুইটি টায়ার – ১ মূলধন বাফারকে শক্তিশালী করতে সাহায্য করবে। 
তিনি আরও বলেন যে বিদেশী বিনিয়োগকারীদের সাধারণ ভাবে ভারতীয় ইক্যুইটিগুলিতে এবং বিশেষ করে SBI-এ প্রচুর আগ্রহ লক্ষ্য করা গেছে। যা বৈশ্বিকভাবে ভারতীয় ইক্যুইটির বড় আত্মপ্রকাশও বটে। এছাড়া সংবাদ মাধ্যম মূল্যায়ন সম্পর্কে জিজ্ঞেস করলে সেট্টি স্বিকার করেন যে SBI ১.৭ গুণ মূল্য প্রাইজ-টু-বুক অনুপাতে পৌঁছায়। যা পূর্ববর্তী স্তরের তুলনায় উন্নত। তবে তিনি সংবাদ সংস্থাগুলিকে আরও বলেন যে ব্যাংকটি বিচ্ছিন্ন ভাবে মূল্যায়ন মেট্রিক্স অনুসরণ করে না। কিন্তু ব্যাংকের প্রবৃদ্ধি নিয়ে কোনো মন্তব্য করেননি সেট্টি। কারণ অনুমান করা যাচ্ছে বৃহৎ লাভের আগে ব্যাংকের আয়ের ক্ষেত্র ফ্ল্যাট থাকতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading