buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

প্রবীণ নাগরিকদের ১ বছর, ৩ বছর এবং ৫ বছরের FD-তে সর্বোচ্চ সুদের হার অফার করা হয়! জনপ্রিয় ব্যাংকগুলির মধ্যে কে এবং কত সুদ অফার করছে।

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিনিয়োগের অন্যতম এবং জনপ্রিয় বিনিয়োগ বিকল্পটি হল ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা FD। সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদের হার অফার করে থাকে ভারতীয় ব্যাংকগুলি। বিশেষ করে ১ বছর, ৩ বছর এবং ৫ বছরের FD-তে সবচেয়ে বেশি উচ্চ সুদের হার লক্ষ্য করা যায়। সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলি বছরের শেষ সময়েও দূর্দান্ত সুদের হার অফার করছে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য।

 ভারতীয় সকল পাবলিক ও প্রাইভেট সেক্টর ব্যাংকগুলির মধ্যে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), HDFC ব্যাংক, ব্যাংক অফ বরোদা (BOB), কানারা ব্যাংক, ICICI ব্যাংকের এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) ১ বছর, ৩ বছর এবং ৫ বছরের FD মেয়াদে সর্বোচ্চ সুদের হার অফার করছে। চলুন তবে উল্লেখিত ব্যাংকের সুদের হারগুলির বিষয় জেনে নেওয়া যাক:-

  1. SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া:  ভারতীয় সরকারি ব্যাংকটি প্রবীণ নাগরিকদের ১ বছরের FD-তে ৭.৩০%, ৩ বছরের FD-তে ৭.২৫% এবং ৫ বছরের FD-তে ৭.৫০% সুদের হার অফার করছে। 
  1. HDFC ব্যাংক:  এই ব্যাংকটি প্রবীণ নাগরিকদের ১ বছরের FD-তে ৭.১০, ৩ বছর এবং ৫ বছরের FD-তে ৭.৫০% সুদের হার অফার করছে। 
9
  1. ব্যাংক অফ বরোদা বা BOB:  ব্যাংকটি প্রবীণ নাগরিকদের ১ বছরের FD-তে ৭.৩৫%, ৩ বছরের FD-তে ৭.৬৫% এবং ৫ বছরের FD তে ৭.১৫% সুদের হার অফার করছে। 
  1. কানারা ব্যাংক:  এই ব্যাংকটি প্রবীণ নাগরিকদের ১ বছরের FD-তে ৭.৩৫%, ৩ বছরের FD-তে ৭.৩০% এবং ৫ বছরের FD-তে ৭.২০% সুদের হার অফার করছে। 
  1. ICICI ব্যাংক:  ব্যাংকটি প্রবীণ নাগরিকদের ১ বছরের FD-তে ৭.২০%, ৩ বছরের FD এবং ৫ বছরের FD-তে ৭.৫০% সুদের হার অফার করছে। 
  1. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB: সরকারি ব্যাংকটি প্রবীণ নাগরিকদের ১ বছরের FD-তে ৭.৩০%, ৩ বছরের FD-তে ৭.৫০% এবং ৫ বছরের FD-তে ৭% সুদের হার অফার করছে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading