Article By – সুনন্দা সেন

দ্রুত এবং নিশ্চিন্ত সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে এখনও দেশের অধিকাংশ সাধারণ মানুষ ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের উপর ভরসা করেন। যে কারণে দেশীয় ব্যাংকগুলি সময়ের সাথে সুদের হার পরিবর্তনের সাথে বৃদ্ধি করে থাকে। সম্প্রতি কালে দেশের ছয়টি জনপ্রিয় ব্যাংক তাদের গ্রাহকদের ৭%-এর বেশি সুদের হার অফার করেছে। তবে অনেকেই জানেন না কোন ব্যাংকের এবং কোন মেয়াদে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের লাভ হবে। তাই চলুন তালিকায় অন্তর্ভুক্ত থাকা ব্যাংকগুলি নাম এবং সর্বোচ্চ সুদের হার কোন FD মেয়াদে দিচ্ছে তা দেখে নেওয়া যাক। যেমন:-
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI):- ভারতের শীর্ষস্থানীয় এবং জনপ্রিয় সরকারি ব্যাংক SBI ফিক্সড ডিপোজিটের ৩.৫০% থেকে ৭.১০% পর্যন্ত সুদ অফার করে থাকে সাধারণ নাগরিকদের। তবে প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ০.৫০% অতিরিক্ত সুদ অফার করে থাকে। স্টেট ব্যাংক ৪০০ দিনের FD-তে সর্বোচ্চ সুদ অর্থাৎ সাধারণ নাগরিকদের ৭.১০% এবং প্রবীণদর ৭.৬০% পর্যন্ত সুদ প্রদান করে থাকে।
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB): দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংকটি ফিক্সড ডিপোজিটে ৩.৫০% থেকে ৭.৭৫% পর্যন্ত সুদের হার অফার করে থাকে। এক্ষরত্রেও প্রবীণদের সাধারণ নাগরিকদের তুলনায় ০.৫০% বেশি সুদের হার অফার করে। PNB ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৭.২৫% এবং প্রবীণদের ৭.৭৫% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।
- ICICI ব্যাংক: জনপ্রিয় ব্যাংকটি ফিক্স ডিপোজিটে ৩% থেকে ৭.৮% সুদের হার অফার করে থাকে। প্রবীণ গ্রাহকরা FD তে অন্যান্যদের তুলনায় অতিরিক্ত সুদের হারের সুবিধা পেয়ে থাকেন। ICICI ব্যাংক ১৫ থেকে ১৮ মাসের কম সময়ের মেয়াদের FD-তে সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৭.২৫% এবং প্রবীণ নাগরিকরা ৭.৮০% সুদ প্রদান করছে।
- কানারা ব্যাংক: এই ব্যাংকের FD মেয়াদ ৭ থেকে ১০ দিনের থেকে ৫ বছর থেকে ১৮ বছর পর্যন্ত রয়েছে। ব্যাংকটি FDতে ৪% থেকে ৭.৭৫% সুদের হার অফার করে থাকে। ৪৪৪ দিনের FD তে কানারা ব্যাংক সর্বোচ্চ সাধারণ গ্রাহকদের ৭.২৫% এবং প্রবীণদের ৭.৭৫% সুদ দিচ্ছে।
- ইয়েস ব্যাংক: ব্যাংকটির FD মেয়াদ ৭ থেকে ১৪ দিন থেকে ৬০ মাস ১ দিন থেকে ১২০ মাস পর্যন্ত রয়েছে। আর ব্যাংকটি ফিক্সড ডিপোজিটে ৩.২৫% থেকে ৪.৫০% সুদের হার অফার করে। ইয়েস ব্যাংক ১৮ মাসের মেয়াদের FD-তে সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৮% এবং প্রবীণ নাগরিকদের ৮.৫% সুদ দিচ্ছে।
HDFC ব্যাংক:- বৃহত্তম বেসরকারি ব্যাংকটি ফিক্সড ডিপোজিটে ৩% থেকে ৭.৮৫% সুদের হার অফার করে থাকে। HDFC ব্যাংক ২ বছর ১১ মাস থেকে ৩৫ মাসের মেয়াদের FD-তে সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৭.৩৫% এবং প্রবীণ নাগরিকদের ৭.৮৫% সুদ অফার করছে।




