Article By – সুনন্দা সেন

বিনিয়োগের অন্যতম বিকল্প হল ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা FD। স্থায়ী আমানতকে ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হয়। যা বিনিয়োগকারীদের আকর্ষণীয় সুদের হারের সাথে ম্যাচুরিটির উপর নিশ্চিত রিটার্ন প্রদান করে থাকে। সরকারি এবং বেসরকারি ব্যাংক, পোস্ট অফিসের পাশাপাশি নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি এবং ছোট ফাইন্যান্স ব্যাংকগুলি ভারতে ফিক্সড ডিপোজিটের সুবিধা প্রদান করে থাকে। সাধারণত FD ৭দিন থেকে ১০ বছরের মেয়াদে হয়ে থাকে, একটা নির্দিষ্ট অর্থের পরে রিটার্নে ট্যাক্স প্রদান করতে হয়। তবে ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিটও রয়েছে।
এখানে ভারতের শীর্ষ ১০টি স্মল ফাইন্যান্স ব্যাংক বা ছোট আর্থিক ব্যাংকের ফিক্সড ডিপোজিটের হারের এবং মেয়াদ বিষয় আলোচনা করা হলো, যেখানে ডিপোজিট অর্থের পরিমান থাকবে ২কোটি টাকার মধ্যে। –
- উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক: ব্যাংকটির FD মেয়াদ ৭দিন থেকে ১২০ মাস। আর সুদের হার ৩.৭৫% থেকে ৯% পর্যন্ত। ১৫ মাসের মেয়াদে ব্যাংকটি সাধারণ নাগরিকদের ৮.৫০% এবং প্রবীণ নাগরিকদের ৯% সুদের হার প্রদান করে থাকে।
- জানা স্মল ফাইন্যান্স ব্যাংক: স্মল ফাইন্যান্স ব্যাংকটির FD মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর। আর সুদের হার ৩.১০% থকে ৯.১০%। ১ বছরের FD-তে ব্যাংকটি সাধারণ নাগরিকদের ৮.৬০% এবং প্রবীণদের ৯.১০% সুদের হার অফার করে।
- ইক্যুইটি স্মল ফাইন্যান্স ব্যাংক: ব্যাংকটি ৭দিন থেকে ১০ বছরের মেয়াদে গ্রাহকদের ৩.৫০% থেকে ৯% পর্যন্ত সুদের হার অফার করে থাকে। সর্বোচ্চ সুদের হার অফার করে ৪৪৪ দিনে FD-তে। যেখানে সাধারণ গ্রাহক ৮.৫০% এবং প্রবীণরা ৯%-এর সুবিধা পান।
- AU স্মল ফাইন্যান্স ব্যাংক: ব্যাংকটি ৭দিন থেকে ১২০ মাসের বিভিন্ন মেয়াদের গ্রাহকদের ৩.৭৫% থেকে ৯% পর্যন্ত সুদের হার অফার করে থাকে। AU স্মল ফাইন্যান্স ব্যাংক ১৮ মাসের মেয়াদে সর্বোচ্চ ৮% সুদের হার অফার করে থাকে।
- ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক: ব্যাংকটি ১৫ দিন থেকে ১০ বছরের বিভিন্ন মেয়াদে গ্রাহকদের ৩.৫০% থেকে ৮.০৫%। ব্যাংকটি ৪০০ দিনের মেয়াদে সর্বোচ্চ সুদের হার অফার করে। সাধারণ গ্রাহকদের ৭.৫৫% এবং প্রবীণ গ্রাহকদের ৮.০৫%।
- ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক: ব্যাংকটি ৭ দিন থেকে ১২০ মাসের মেয়াদে গ্রাহকদের ৩.৭৫% থেকে ৮.২৫% পর্যন্ত সুদের হার অফার করে। ব্যাংক ১২ মাস ১ দিন থেকে ১৫ মাস এবং ১৮ মাস ১ দিন ২৪ মাসের মেয়াদে সর্বোচ্চ সুদের হার অফার করে। সাধারণ নাগরিকদের ৭.৭৫% এবং প্রবীণ নাগরিকদের ৮.২৫% সুদের হার অফার করে।
- ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক: ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের FD-তে গ্রাহকদের ৪% থেকে ৮.৭৫% সুদের হার অফার করে। ব্যাংকটি ২ বছর থেকে ৩ বছরের মেয়াদের FD তে সাধারণ গ্রাহকদের ৮.২৫% এবং প্রবীণদের ৮.৭৫%, সর্বোচ্চ সুদের হার অফার করে থাকে।
- নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক: ৭ দিন থেকে ৩৬৫০ দিনের মেয়াদে ব্যাংকটি ৩.২৫% থেকে ৯.৫০% সুদের হার অফার করে থাকে। ৫৪৬ থেকে ১১১১ দিনের মেয়াদে ব্যাংকটি সাধারণ গ্রাহকদের ৯% এবং প্রবীণদের ৯.৫০% সর্বোচ্চ সুদের হার অফার করে থাকে।
- সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক: ৭দিন থেকে ১০ বছরের বিভিন্ন মেয়াদে ব্যাংকটি ৪% থেকে ৯.১০% পর্যন্ত সুদের হার অফার করে থাকে। ব্যাংকটি সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৮.৬৫% সুদের হার অফার করে থাকে।
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক: ৭দিন থেকে ১০ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে ব্যাংকটি ৪% থেকে ৯% পর্যন্ত সুদের হার অফার করে থাকে ২ বছর থেকে ৩ বছর এবং ১৫০০ দিনের FD তে সর্বোচ্চ সুদের হার অফার করে।




