buzywithinfoBuzy With Info
Everything About Business
Small Finance Bank

স্মল ফাইন্যান্স ব্যাংকগুলিও FD সুদের হার সংশোধন করেছে; কোন কোন ব্যাংক ৯% পর্যন্ত সুদের হার অফার করছে? বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিট (FD) সুদের হার গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সরকারি-বেসরকারি ব্যাংকের পাশাপাশি স্মল ফাইন্যান্স ব্যাংকগুলি FD সুদের হার পরিবর্তন করেছে। RBI ২৫ বেসিস পয়েন্ট রেপোরেট কমানোর ফলে কিছু ব্যাংক FD-এর হার কমিয়েছে। তবে কিছু ব্যাংক এখনও পর্যন্ত প্রবীণ নাগরিকদের ৯%-এর বেশি হারে সুদ প্রদান করছে। নীচে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যে তিনটি স্মল ফাইন্যান্স ব্যাংক তাদের FD সুদের হার সংশোধন করেছে, তাদের তালিকা দেওয়া হল।:-

8 3
  1. শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক:  ব্যাংকটি তাদের FD-এর সুদের হার কমিয়েছে। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক সাধারণ নাগরিকদের FD-এর উপর বার্ষিক ৩.৫০% থেকে ৮.৫৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪% থেকে ৯.০৫% পর্যন্ত  সুদের হার অফার করছে। একজন সাধারণ নাগরিক ১২ মাস ১ দিন থেকে ১৮ মাসের কম মেয়াদের FD-তে বার্ষিক সর্বোচ্চ ৮.৫৫% সুদের হার পেতে পারেন। আর একজন প্রবীণ একই মেয়াদে ৯.০৫% সুদের হার।
  1. সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক:  এই ব্যাংক ৩ কোটি টাকার কম আমানতের জন্য ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে। ব্যাংকটি ওয়েবসাইট অনুসারে, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক বর্তমানে সাধারণ নাগরিকদের জন্য FD-এ বার্ষিক ৪% থেকে ৮.৬০% এবং প্রবীণ নাগরিকদের বার্ষিক ৪.৫০% থেকে ৯.১০% পর্যন্ত সুদের হার অফার করছে। ৫ বছরের FD মেয়াদে সর্বোচ্চ সুদের হার পাওয়া যাচ্ছে।

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক:  ব্যাংকটি ৩ কোটি টাকার কম আমানতের FD-তে সাধারণ নাগরিকদের বার্ষিক ৩.৭৪% থেকে ৮.২৫% পর্যন্ত এবং প্রবীণ নাগরিকদের বার্ষিক ৪.২৫% থেকে ৮.৭৫% পর্যন্ত সুদের হার অফার করছে। ব্যাংকটি ১৮ মাসের মেয়াদের জন্য সাধারণ জনগণকে বার্ষিক সর্বোচ্চ ৮.২৫% সুদের হার দিচ্ছে। একইভাবে, একজন প্রবীণ নাগরিক একই মেয়াদের জন্য বার্ষিক ৮.৭৫% সুদ পেতে পারেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading