Article By – সুনন্দা সেন

ফিক্সড ডিপোজিট (FD) এখনও পর্যন্ত প্রবীণ নাগরিকদের পছন্দের বিনিয়োগ বিকল্প। কারণ এটি নিরাপত্তা এবং নিশ্চিত রিটার্ন অফার করে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের বা RBI-এর নীতি এবং বাজারের গতিশীলতার প্রভাব ব্যাংকের FD-এর উপরেও পড়েছে। শেষ রেপো রেট হ্রাসের পর ভারতীয় বেশিরভাগ সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলি সুদের হার কমিয়েছে। তবে এই প্রতিযোগীতা বাজারে আজ অব্দি বেশকিছু ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য অন্য নীতি অবলম্বন করেছে এবং স্থিতিশীল সুদের হার অফার করছে। সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী ১৫টি ব্যাংক তিন বছরের FD তে সেরা সুদের হার অফার করছে। আর এটি ১ লাখ থেকে ১ কোটি টাকার FD ক্ষেত্রে প্রযোজ্য। চলুন এদের মধ্যে যারা সর্বোচ্চ সুদ অফার করছে তাদের নাম জেনে নেওয়া যাক। –
- জানা স্মল ফাইন্যান্স ব্যাংক : এই ব্যাংকটি ৩ বছরের FD-তে প্রবীণ নাগরিকদের বার্ষিক ৮.২৫% সুদের হার প্রদান করছে।
- উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক এবং RBL ব্যাংক : এই দুই ব্যাংক ৩ বছরের FD মেয়াদে প্রবীণ নাগরিকদের ৭.৭০% সুদের হার অফার করছে।
- সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক : এই স্মল ফাইন্যান্স ব্যাংকটি ৩ বছরের ফিক্সড ডিপোজিট প্রবীণ নাগরিকদের জন্য ৮.১৫% সুদের হার অফার করেছে।
- বন্ধন ব্যাংক, ইক্যুইটি স্মল ফাইন্যান্স ব্যাংক এবং ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক: এই তিনটি ভারতীয় ব্যাংক প্রবীণ নাগরিকদের ৩ বছরের FD-এর জন্য ৭.৭৫% সুদের হার অফার করছে।
- IDFC ফার্স্ট ব্যাংক এবং DCB ব্যাংক : তালিকায় এই দুই ব্যাংক ৩ বছরের FD-তে বার্ষিক ৭.২৫% সুদ প্রদান করছে।
- AU স্মল ফাইন্যান্স ব্যাংক : ব্যাংকটি দেশীয় বেশ কিছু ব্যাংকের তুলনায় প্রবীণ নাগরিকদের ৩ বছরে FD-তে বেশি, ৭.৬% সুদের হার অফার করছে।
- ইন্ডাসইন্ড ব্যাংক : একই FD মেয়াদে ব্যাংকটি ৬০ বছর বা তার বেশি বয়সী গ্রাহকদের ৭.৫০% সুদের হার অফার করছে।
- SBM ব্যাংক : তেমন জনপ্রিয় না হলেও এই ভারতীয় ব্যাংক জনপ্রিয় ব্যাংকগুলির তুলনায় ৩ বছরের FD-তে তুলনামূলক বেশী, ৭.৫৫% সুদ অফার করছে।
- ইয়েস ব্যাংক : তিন বছরের FD মেয়াদে ব্যাংকটি প্রবীণদের ৭.৮৫% পর্যন্ত সুদের হার প্রদান করছে।
- ইয়েস স্মল ফাইন্যান্স ব্যাংক : তিন বছরের মেয়াদের FD-তে প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৮.৫০% পর্যন্ত সুদের প্রদান করছে।




