Article By – সুনন্দা সেন

যারা স্থিতিশীল রিটার্নের প্রত্যাশা করেন তাদের জন্য FD বা ফিক্সড ডিপোজিট অন্যতম জনপ্রিয় বিনিয়োগ বিকল্প। কারণ একটি নির্ভরযোগ্য এবং নিরাপদ বিনিয়োগের বিকল্পের মধ্যে একটি। ২০২৫ সাল শুরু হওয়ার সাথে সাথে ব্যাংকগুলি গ্রাহকদের তাদের সঞ্চয় সর্বাধিক করতে সাহায্য করার জন্য আকর্ষনীয় সুদের হার সহ বিশেষ FD স্কিম অফার করছে। এখানে কিছু সেরা FD স্কিমের সুযোগ এবং সময়সীমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। যা মিস করা উচিত হবে না। –
- SBI-এর বিশেষ ডিপোজিট স্কিম: বিভিন্ন বিনিয়োগের চাহিদা পূরণের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI দুটি অসাধারণ স্কিম – অমৃত কলশ এবং অমৃত বৃষ্টি চালু করেছে। উভয় স্কিমই ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত কার্যকর। আর সুপার প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ১০ পয়েন্ট প্রদান করা হয়। ৪০০ দিনের ‘অমৃত কলশ’ স্কিম সাধারণ নাগরিকদের ৭.১০% এবং প্রবীণ নাগরিকদের ৭.৬০% সুদের হার অফার করে থাকে। অন্যদিকে SBI-এর ৪৪৪ দিনের FD স্কিম ‘অমৃত বৃষ্টি’ সাধারণ নাগরিকদের ৭.২৫% এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫% সুদের হার অফার করে থাকে।
- ইন্ডিয়ান ব্যাংক ইন্ড (IND) সুপার স্কিম: ব্যাংকটির ৩০০ দিনের IND সুপ্রিম এবং ৪০০ দিনের IND সুপার স্কিমের মেয়াদ ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। ইন্ড সুপার স্কিম ৪০০ দিনের মেয়াদে সাধারণ নাগরিকদের ৭.৩০% এবং প্রবীণ নাগরিকদের ৭.৮০% সুদের হার অফার করছে। এছাড়া ইন্ডিয়ান ব্যাংক ৪০০ দিনে এই FD স্কিমে সুপার সিনিয়র সিটিজেনদের ৮.০৫% সুদের হার প্রদান করছে।
- IDBI ব্যাংকের UTSAV লেবেল FD: এই স্কিম আকর্ষনীয় সুদের হার এবং নমনীয় মেয়াদ অফার করে থাকে। ৫০০ দিনের FD স্কিমে সাধারণ নাগরিকদের ৭.৪০% এবং প্রবীণদের ৭.৯০% সুদ প্রদান করা হয়। ৩০০ দিনের বিকল্পে সাধারণ নাগরিকদের ৭.০৫% এবং বয়স্কদের ৭.৫৫%, ৪৪৪ দিনের FD-তে সাধারণ নাগরিকদের ৭.৩৫% এবং প্রবীণদের ৭.৮৫%, ৭০০ দিনের FD-তে সাধারণ নাগরিকদের ৭.২০% এবং প্রবীণদের ৭.৭০% সুদ প্রদান করছে। ৫০০ দিনে FD স্কিম ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত কার্যকর। আর অন্যান্য মেয়াদের ক্ষেত্রে তা ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে।
নির্দিষ্ট কিছু বিভাগের জন্য বিশেষ FD স্কিমগুলি ৮.০৫% পর্যন্ত সুদের হার প্রদান করায় তা আপনাদের সঞ্চয়ের একটি দূর্দান্ত সুযোগ প্রদান করে। তবে প্রায় সকল FD স্কিমগুলির কার্যকরি তার দিন শেষ হতে বেশি সময় নেই। তাই আজই বিবেচনা করে বিনিয়োগের মাধ্যমে নিশ্চিত এবং মোটা অংকের রিটার্ন নিশ্চিত করুন।




