buzywithinfoBuzy With Info
Everything About Business
fixed deposit

FD-তে প্রায় 10 শতাংশ সুদ! বছর শেষে অবিশ্বাস্য বিনিয়োগের সুযোগ পাবেন কোথায়?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

super.money, সুপারএফডি চালু করছে। এটি একটি সম্পূর্ণ ডিজিটাল সঞ্চয় স্কিম, যা স্থায়ী আমানতে UPI-এর সহজতা নিয়ে আসে। কোম্পানির লক্ষ্য হল প্রক্রিয়াটিকে সম্পূর্ণরূপে ডিজিটাল (দুই মিনিটের কম সময়) করে FD বাজারে বড় বদল আনা। super.money-এর ব্যবহারকারীরা বর্তমানে RBI দ্বারা অনুমোদিত পাঁচটি ব্যাঙ্ক থেকে বেছে নিতে পারেন।

8 2

super.money-এ সমস্ত FD-এর জন্য DICGC-এর দ্বারা 5,00,000 টাকা পর্যন্ত বিমা দেওয়াও হবে৷ সুপারএফডি মূলত ভারতীয় তরুণদের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়ানোর জন্য আনা হয়েছে। সুপারএফডি-এর মাধ্যমে, ব্যবহারকারীরা 1000 টাকা পর্যন্ত FD বুক করতে পারেন এবং 9.5 শতাংশ পর্যন্ত সুদও পেতে পারেন।

পণ্যটি নতুন যুগের ভারতীয় বিনিয়োগকারীদের মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই FD তরুণ গ্রাহকদের বিনিয়োগ যাত্রা শুরু করতে সাহায্য করবে বলে আশা করছে সংস্থা। এই FD এর সাথে, super.money তার 7 মিলিয়ন ব্যবহারকারীদের জন্য অভিনব বিনিয়োগের সুযোগ নিয়ে এসেছে। ব্যবহারকারীরা খুব সহজেই eKYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে বলেও জানা গিয়েছে।

super.money-এর প্রতিষ্ঠাতা এবং CEO প্রকাশ সিকারিয়া বলেছেন, “আমরা UPI-তে প্রথম FD চালু করতে পেরে আনন্দিত। আমাদের FD তরুণ ভারতীয়দের সঞ্চয় ও বিনিয়োগের পথকে নতুন পথ দেখাবে। আকর্ষণীয় সুদের হার, নমনীয়তা এবং নির্বিঘ্ন অ্যাক্সেস প্রদানের মাধ্যমে, সুপারএফডি গ্রাহকদের জন্য কম ঝুঁকি, উচ্চ রিটার্ন পণ্যে বিনিয়োগ করা সহজ করে তোলে।”

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading