কর বাঁচিয়ে ধারাবাহিক রিটার্ন পাওয়ার একটি উপযুক্ত উপায় হল tax saving FD। যদি আপনি একটি নিশ্চিত বিনিয়োগ বিকল্পের সন্ধান করে থাকেন এবং একইসঙ্গে করের বোঝা কমাতে চান তাহলে tax saving FD-র কথা বিবেচনা করতে পারেন। আয়কর আইন ১৯৬১-র 80C ধারার অধীনে আপনি কর ছাড়ের আবেদন করতে পারবেন। অর্থাৎ করযোগ্য আয়ের মধ্যে এই FD-র বিনিয়োগের পরিমাণটি আপনি ডিডাক্ট করতে পারবেন এবং সেটা বার্ষিক সর্বাধিক ১.৫ লাখ টাকা। এবার দেখে নিই tax saving FD কীভাবে কাজ করে।
- আপনি কোথা থেকে কত পরিমাণ অর্থ দিয়ে FD বুক করতে চান নিশ্চিত করে টাকা জমা করুন।
- এরপর মেয়াদ নির্বাচন করতে হবে। Tax saving FD-র লকইন পিরিয়ড থাকে ৫ বছরের। আপনি চাইলে পাঁচ বছরের বেশি মেয়াদে FD বুক করতে পারেন।
- FD বুক করার পর আপনি করছাড়ের ক্লেম করতে পারেন। ট্যাক্সেবল ইনকাম থেকে সর্বাধিক ১.৫ লাখের ছাড় পাওয়া যাবে।
- Tax saving FD-তে মোটামুটি 5.5%-7.75%-এর মধ্যে হয়। ব্যাংকের পলিসি এবং বর্তমান বাজার পরিস্থিতির উপর নির্ভর করে tax saving FD-র interest rate একেক ব্যাংকের ক্ষেত্রে একেকরকম হয়। এখানে মনে রাখতে হবে আপনি FD বুক করার সময়ে যে রেটে বুক করবেন পুরো মেয়াদকালে সেই রেটেই ইন্টারেস্ট পাওয়া যাবে।
- মেয়াদ শেষে বিনিয়োগের অর্থ সুদ সমেত আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। Tax saving FD-র যেহেতু একটি নির্দিষ্ট লক ইন পিরিয়ড আছে তাই তার আগে টাকা তোলা যাবে না।
- আপনি যে অর্থ বিনিয়োগ করছেন সেটিতে করছাড়ের সুবিধা পাওয়া গেলেও ইন্টারেস্টের উপর আপনাকে কর দিতে হবে। যদি কোনো বছর ইন্টারেস্ট অ্যামাউন্ট ৪০,০০০ টাকা হয় তাহলে তার উপর TDS কাটা হবে। প্রবীণ নাগরিকদের জন্য এই অ্যামাউন্টটি ৫০,০০০ টাকা।
Tax saving FD করার আগে কোন্ বিষয়গুলি বিবেচনা করবেন?
→ Tax saving FD-তে মেয়াদ পূরণের আগে টাকা তোলা যায় না এমনকি এই অ্যামাউন্টের উপর আপনি লোন নিতেও পারবেন না। কারণ tax saving FD-র লক ইন পিরিয়ড ৫ বছরের। ৫ বছরই যাতে আপনার পুরো টাকা ইনভেস্টেড থাকে তাই মেয়াদের আগে টাকা তোলা বা ঋণ নেওয়ার সুবিধা নেই।
→ Tax saving FD-র ইন্টারেস্ট রেট যেহেতু 5.5%-7.75%-এর মধ্যে রয়েছে তাই বিনিয়োগের আগে আলাদা আলাদা প্রতিষ্ঠানের ইন্টারেস্ট রেট যাচাই করে সর্বাধিক ইন্টারেস্ট রেটযুক্ত FD বুক করতে পারেন।
→ যে-কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক থেকে tax saving FD করা যেতে পারে তবে গ্রামীণ বা কোঅপারেটিভ ব্যাংক থেকে tax saving FD করার সুযোগ নেই। পোস্ট অফিস থেকেও 5-year FD করতে পারেন যেখানে 80C ধারার অধীনে কর ছাড়ের সুবিধা আছে।
→ কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে FD করবেন সেটি নির্বাচনের আগে তার safety rating অবশ্যই দেখে নেবেন। CIBIL, ICRA এই ধরনের rating agency-র মাধ্যমে আপনি সেই প্রতিষ্ঠান বা ব্যাংকের সঙ্গে জড়িত ঝুঁকি সম্পর্কে জানতে পারবেন।
কাদের tax saving FD-তে বিনিয়োগ করা উচিত?
- Conservative investor: আপনি যদি স্টক বা মিউচ্যুয়াল ফান্ডের মতো বেশি ঝুঁকি-বেশি রিটার্নের বিনিয়োগে স্বচ্ছন্দ না হন এবং নিশ্চিত রিটার্ন চান তাহলে tax saving FD আপনার জন্য সুরক্ষিত বিকল্প। এতে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট সুরক্ষিত থাকবে এবং একটি নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট হারে আপনি সুদ পেতে থাকবেন।
- Taxpayer: যেসব বিনিয়োগকারী ট্যাক্সেবল ইনকাম কমাতে চান তাঁরা এই tax saving FD-তে বিনিয়োগ করে বছরে ১.৫ লাখ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধা নিতে পারেন। বিশেষত যাঁরা উচ্চতর করসীমার মধ্যে পড়েন তাঁরা এই বিনিয়োগের মাধ্যমে করের বোঝা কিছুটা কমাতে পারেন।
tax saving FD-তে বিনিয়োগ করার জন্য আপনার পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র ও ঠিকানার প্রমাণপত্র প্রয়োজন।





