আজও বিনিয়োগকারীদের কাছে বিশ্বাসযোগ্য এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগ বিকল্প হল ফিক্সড ডিপোজিট বা FD। গ্রাহকদের আকৃষ্ঠ করার জন্য তার সুদের হার পরিবর্তিত করতে থাকে। পাশাপাশি স্পেশাল স্কিমে অতিরিক্ত সুদ (Interest) অফারও করে থাকে। ব্যাংক অফ ইন্ডিয়া (BOI) সম্প্রতি তা ফিক্সড ডিপোজিট রেটগুলি পরিবর্তিত করেছে। অবশ্য তা ঘটেছে ১ লাখ টাকা থেকে ৩ কোটি টাকার কম পরিমাণ অর্থের যেকোনো মেয়াদের FD- র ক্ষেত্রে। ব্যাংক অফ ইন্ডিয়া তার সাধারণ গ্রাহকদের ৩% – থেকে ৭.৩০% পর্যন্ত সুদের হার অফার করছে। আজ অর্থাৎ ১ আগস্ট, ২০২৪ থেকে নতুন সুদের হার প্রযোজ্য হয়েছে।
চলুন তবে প্রথমে সাধারণ গ্রাহকদের জন্য যে সুদের হার অফার করছে তার হাইলাইট দেখে নেওয়া যাক। আমরা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সুদের হারের আলোচনা করবো। যেমন ধরুণ:-
- ৬৬৬ দিনের FD- তে সর্বোচ্চ সুদ ৭.৩০% অফার করে।
- ১ বছরের FD তে ৬.৮০% সুদ অফার করে।
- ২ বছরের FD তে ৬.৮০% সুদ অফার করে।
- ৩ বছরের FD তে ৬.৫০% সুদ অফার করে।
- ৪ বছরের FD তে ৬.৫০% সুদ অফার করে।
- ৫ বছরের FD তে ৬% সুদ অফার করে।
- ট্যাক্স সেভিংস FD তে ৬% সুদ অফার করে।
এবার চলুন ব্যাংক অফ ইন্ডিয়ার ৩ কোটি টাকার কম ডোমেস্টিক / NRO ডিপোজিটে প্রদত্ত নতুন সুদের হারের তালিকা দেখে নেওয়া যাক। এখানে সাধারণ গ্রাহকের পাশাপাশি প্রবীণ গ্রাহকরা নতুন যে সুদের হার পাবেন সেটাও উল্লেখ করা হলো।:-
| FD মেয়াদ | সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার (বার্ষিক) | প্রবীণ গ্রাহকদের জন্য সুদের হার (বার্ষিক) |
| ৭ দিন থেকে ১৪ দিন, ১৫ দিন থেকে ৩০ দিন, এবং ৩০ দিন থেকে ৪৫ দিনের | ৩% | ৩% |
| ৪৬ দিন থেকে ৯০ দিন এবং ৯০ দিন থেকে ১৭৯ দিনের | ৪.৫০% | ৪.৫০% |
| ১৮০ দিন থেকে ২১০ দিন, ২১১ দিন থেকে ২৬৯ দিন এবং ২৭০ দিন থেকে ১ বছরের কম সময়ের | ৬% | ৬.৫০% |
| ১ বছরের এবং ১ বছরের পর থেকে ২ বছরের কম সময়ের | ৬.৮০% | ৭.৩০% |
| ৬৬৬ দিনের | ৭.৩০% | ৭.৮০% |
| ২ বছরের | ৬.৮০% | ৭.৩০% |
| ২ বছরের পর থেকে ৩ বছরের কম সময়ের | ৬.৭৫% | ৭.২৫% |
| ৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের | ৬.৫০% | ৭.২৫% |
| ৫ বছর থেকে ৮ বছরের কম সময়ের এবং ৮ বছর থেকে ১০ বছরের | ৬% | ৬.৭৫% |
Article By – সুনন্দা সেন






