buzywithinfoBuzy With Info
Everything About Business
credit card

চালু হয়েছে দেশের প্রথম EMI ভিত্তিক ক্রেডিট কার্ড! ইউনিটি ব্যাংকের নতুন ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য কী কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক (ইউনিট ব্যাংক) এবং ভারত পে (Bharat Pe) যৌথভাবে একটি ক্রেডিট কার্ড চালু করেছে। যা গ্রাহকদের সম্পূর্ণ অর্থ একবারে প্রদান করতে এবং EMI (Equated Monthly Installments)- এর মাধ্যমে অর্থ প্রদান করার সুযোগ দেয়। এটিকে Rupay নেটওয়ার্কে ভারতের প্রথম EMI চালিত বা ভিত্তিক ক্রেডিট কার্ড হিসাবে চালু করা হয়েছে। আর ইউনিট ব্যাংক, ভারতপের ক্রেডিট কার্ডটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর সহযোগিতায় তৈরি করা হয়েছে। ইউনিট ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন যে এই উদ্যোগের উদ্দেশ্য গ্রাহকদের আরও প্র্যাকটিক্যাল এবং ট্রান্সপারেন্ট অর্থপ্রদানের বিকল্প প্রদান করা। এছাড়া কার্ডটি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের সাথেও সংযুক্ত করা যেতে পারে। 

July 18 New in article ads By Sir

ভারতপের প্রতিনিধিরা বলেন যে রুপে ক্রেডিট কার্ডগুলিকে UPI-এর সাথে সংযুক্ত করলে অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মগুলিতে এর ব্যবহার আরও বিস্তৃত হবে। যার ফলে দেশব্যাপী বিস্তৃত পরিসরে ব্যবসায়ীদের জন্য অর্থপ্রদান করা সহজ হবে। এই ইউনিটি ব্যাংক এবং ভারতপের EMI-ভিত্তিক ক্রেডিট কার্ডের কিছু কী বৈশিষ্ট্য রয়েছে। আর সেগুলি হলো –

  1. লেনদেনকে ১২ মাস পর্যন্ত EMI-তে রূপান্তর করার বিকল্প।
  1. ক্রেডিট কার্ডটিতে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক লাউঞ্জ অ্যাকসেসের সাথে পাবেন প্রিভেনটিভ হেলথ যে সকল পরীক্ষা রেগুলার করা যায় তার বাইরের এক্সামিনেশন করা। যার ফলে রিপোর্ট নেগেটিভ হওয়ার আশঙ্কা দেখলেই চিকিৎসা করা সহজ হবে চেকআপের সুবিধা।
  1. কোনও জয়েনিং ফি, অ্যানুয়াল বা বার্ষিক ফি এবং ফ্লোরক্লোজার (বাজেয়াপ্ত / বন্ধক রাখার) চার্জ নেই। 
  1. EMI-ভিত্তিক লেনদেনের উপর রিওয়ার্ড এবং ভারতপের মাধ্যমে রিডেম্পশন উপলব্ধ আছে।

কোম্পানি গুলির মতে, এই কার্ডের লক্ষ্য হল বড় কেনাকাটা বা বৃহৎ অঙ্কের কেনাকাটা পরিচালনার ক্ষেত্রে নমনীয়তা প্রদান করা এবং চার্জের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি বজায় রাখা। এছাড়া গ্রাহকরা পেনাল্টি ছাড়াই EMI-এর প্রিপেইডও করতে পারবেন। আর এই ক্রেডিট কার্ডটি বেতনভোগী এবং সেলফ এমপ্লয়ী, উভয় ব্যাক্তিদের জন্য উপলব্ধ। আপানা এই প্রোডাক্টের জন্য ভারতপে অ্যাপের মাধ্যমেও আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে ব্যবহারকারীরা কার্ড অ্যাক্টিভ করার আগে ডিজিটালভাবে অনবোডিং, KYC এবং ক্রেডিট এলিজিবিলিটি চেক সম্পন্ন করতে পারবেন। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading