Article By – সুনন্দা সেন

শনিবার অর্থাৎ আজ (১৭মে,২০২৫) বিজনেস স্ট্যান্ডার্ডের প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, “One State, One RRB” (এক রাজ্য, এক RRB), উদ্যোগের অধীনে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির (RRB) একত্রীকরণের পর কেন্দ্রীয় সরকার ২০২৬-২৭ অর্থবছরের শেষ নাগাদ কমপক্ষে পাঁচটি RRB তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে। যা পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তঃ-সরকারি খাতের ব্যাংক প্রতিযোগিতা হ্রাস করার জন্য ডিজাইন করা হয়েছে। ১ মে থেকে সর্বশেষ সংযুক্তিকরণ কার্যকর হওয়ার সাথে সাথে ২৬টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে RRB-এর সংখ্যা বর্তমানে ২৮টিতে দাঁড়িয়েছে। যারা ২২,০০০-এরও বেশি শাখার মাধ্যমে কাজ করছে এবং সম্মিলিতভাবে ৭০০টি জেলায় পরিষেবা প্রদান করে।
একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “আমাদের লক্ষ্য হল RRB-কে স্টেকহোল্ডার এবং বিনিয়োগকারী উভয়ের জন্যই বিশ্বস্ত এবং উচ্চ-মূল্যবান প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরা।” এবার প্রশ্ন হলো RRB-এর তালিকাভুক্তির মানদণ্ড কী কী?
- গত তিন অর্থবছরের জন্য সর্বনিম্ন ৩০০ কোটি টাকা নিট সম্পদ।
- তিন বছর ধরে মূলধন পর্যাপ্ততা অনুপাত ৯% এর উপরে থাকতে হবে।
- গত পাঁচ বছরে, তিন বছরের জন্য ১০% RoE (Return on equity) থাকা প্রয়োজন।
- তালিকাভুক্ত হতে আগ্রহী RRB- এর কেন্দ্রীয় ব্যাংকের সংশোধনমূলক পদক্ষেপ ইকোসিস্টেমের অধীনে থাকা উচিত নয়।
এই সংযুক্তি (mergers)- এর ফলে দশটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল প্রভাবিত হবে। যার ফলে ভারতে মোট RRB-এর সংখ্যা ৪৩ থেকে কমে ২৮-এ নেমে আসবে। বর্তমানে ২৬টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে পরিচালিত এই ২৮টি RRB সম্মিলিতভাবে ২২,০০০-এরও বেশি শাখা পরিচালনা করছে। যার মধ্যে প্রায় ৯২% গ্রামীণ এবং আধা-শহুরে অঞ্চলে অবস্থিত এবং যা দেশব্যাপী প্রায় ৭০০টি জেলায় পরিষেবা প্রদান করে।




