Article By – সুনন্দা সেন

২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে ভারত সরকার ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে চারটি বৃহত্তর সত্তায় মার্জড করে। যার ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা ২০১৭ সালের ২৭টি থেকে বর্তমানে ১২টিতে পৌঁছেছে। সাথে এই সময়কালে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া PNB-এর সাথে মার্জড হয়। যখন সিন্ডিকেট ব্যাংক কানারা ব্যাংকের সাথে মার্জ হয়। এই মার্জারের লক্ষ্য ছিল বিশ্বব্যাপী প্রতিযোগিতায় সক্ষম শক্তিশালী উন্নত মূলধনী ব্যাংক তৈরি করা। এবার জানা যাচ্ছে যে ভারত সরকার তাদের সর্বশেষ ব্যাংকিং সংস্কারের অংশ হিসেবে ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াকে মার্জড করার পরিকল্পনা করছে।
সদ্য প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে যে এই মার্জার (একীভূতকরণ) সফল হলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিণত হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সরকার আগামী কয়েক বছরে ঋণদাতাদের সংখ্যা বৃদ্ধির এবং ব্যাংকিং খাতে ওভারল্যাপিং কার্যকলাপকে সহজতর করার লক্ষ্যে এটি করছে। বর্তমানে দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হল ব্যাংক অফ বরোদা, যার মোট সম্পদ ৩০ জুন পর্যন্ত ১৮.৬২ ট্রিলিয়ন রুপি। আর তা দেশের সব ব্যাংকের তালিকায় SBI, HDFC এবং ICICI ব্যাংকের পরে চতুর্থ স্থানে রয়েছে। তবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ ইন্ডিয়া মার্জড হলে তাদের মোট সম্পদের পরিমাণ ২৫.৬৭ ট্রিলিয়ন রুপী হবে।
সূত্রের সাথে জানা গেছে যে অর্থ মন্ত্রণালয় চেন্নাই ভিত্তিক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংককে মার্জড করার বিকল্পগুলিও বিবেচনা করছে। সরকারি সূত্র জানিয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া (BOI) এবং ব্যাংক অফ মহারাষ্ট্র (BOM), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা (BOB) এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-এর মতো বড় ব্যাংকগুলির সাথে মার্জড হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক (PSB) এবং ব্যাংক অফ মহারাষ্ট্র, যাদের সম্পদ অন্যান্য প্রধান রাষ্ট্রায়ত্ত ঋণদাতাদের তুলনায় কম, পরবর্তী সময়ের জন্য বেসরকারীকরণের জন্য বিবেচনা করা হচ্ছে।




