buzywithinfoBuzy With Info
Everything About Business
Public sector

চলতি অর্থবছরে ভারত সরকার পাবলিক সেক্টর ব্যাংকের মাধ্যমে ৪৫,০০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে; এই কাজে নেতৃত্ব দেবে SBI

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত সরকার চলতি অর্থবছর (২০২৫-২৬ সাল)- এ পাবলিক সেক্টর ব্যাংকগুলিতে (PSB) মূলধন সংগ্রহ এবং অংশীদারিত্ব হ্রাসের জন্য বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে। সেই অনুসারে PSB যোগ্য প্রাতিষ্ঠানিক প্লেসমেন্ট বা QIP-এর মাধ্যমে ৪৫,০০০ কোটি টাকা সংগ্রহ করবে। সূত্র অনুসারে, পাবলিক সেক্টর বা সরকারি খাতের ব্যাংকগুলিকে বাজার নেতৃত্বাধীন মূলধনীকরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। যা নিশ্চিত করবে যে তারা ঋণবৃদ্ধির জন্য ভালো অবস্থানে রয়েছে এবং তাদের মূলধন প্রয়োজন। একই সাথে সরকার অফার ফর সেলের মাধ্যমে তার স্টেক ডিভেসমেন্টের প্ল্যান এগিয়ে নিয়ে চলেছে। 

9

দেশের বৃহত্তম ঋণদাতা ‘স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)’ তহবিল সংগ্রহের ক্ষেত্রে নেতৃত্ব দেবে। যার জন্য ব্যাংকটি QIP-এর মাধ্যমে ২০,০০০ কোটি টাকা সংগ্রহের জন্য অর্থ মন্ত্রণালয় (Ministry of Finance)-এর কাছ থেকে অনুমোদন পেয়েছে। আশা করা হচ্ছে শীঘ্রই এই অফারটি চালু হবে। এছাড়া উল্লেখযোগ্যভাবে আর্থিক পরিষেবা বিভাগ অফার ফর সেল (OFS)-এর মাধ্যমে জীবন বীমা কর্পোরেশন বা LIC-এর অংশীদারিত্ব (Stake) বিক্রির জন্যও অনুমোদন দিয়েছে। যা ২০২২ সালে LIC-এর প্রাথমিক পাবলিক অফার (IPO)-এর পর হবে প্রথমবারের মতো এটির বিশাল সংখ্যক শেয়ার বিক্রির প্রক্রিয়া। 

অন্যদিকে সরকার তালিকাভুক্ত PSB-গুলিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI-এর ন্যূনতম পাবলিক শেয়ার হোল্ডিং নিয়ম ২৫%-এর সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সক্রিয় ভাবে কাজ করে চলেছে। আশা করা হচ্ছে, চলতি অর্থবছরে ব্যাংক অফ মহারাষ্ট্র (BOM) এই সীমা পূরণ করবে। তবে বাকি চারটি পাবলিক সেক্টার ব্যাংক – ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব সিন্ধ ব্যাংকের ক্ষেত্রে সময়সীমা ২০২৬ সালের আগস্ট মাস থেকে বাড়িয়ে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading