Article By – সুনন্দা সেন

সিঙ্গাঁপুরে ব্রেটন উডস কমিটি আয়োজিত একটি ফোরামে আজ অর্থাৎ শুক্রবার (১৪সেপ্টেম্বর, ২০২৪) RBI গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, “ভারতের মূল্যস্ফীতি ২-৬% লক্ষ্য ব্যান্ডের মধ্যে আনা হয়েছে বা লক্ষ্য ব্যান্ডের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য তা ৪%- এ আনা। তাই বিগত বেশ কয়েকটি মুদ্রানীতির বৈঠকে আমরা মুদ্রাস্ফীতিতে কিছুটা হ্রাস হওয়ার পরেও তার দ্বারা প্রভাবিত না হয় নিজেদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি। আর বৃহস্পতিবার প্রকাশিত হওয়া মুদ্রাস্ফীতির অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী আগস্ট দ্বিতীয় মাস যখন মুল্যস্ফীতির হার ৪%- এর নীচে রয়েছে।
মুদ্রাস্ফীতির হার কম হলে সাধারণ মানুষ আশা কর থাকে রিজার্ভ ব্যাংক সুদের হার কমাবে। তবে দাস জানিয়েছেন, তারা এই মূহুর্তে সুদের হার এবং পলিসি রেটের বিষয় মাথা ঘামাচ্ছে না। এমনিও উচ্চ মুদ্রাস্ফীতির জন্য RBI শেষ ১৮ মাসেরও বেশি সময় ধরে সুদের হার অপরিবর্তিত রেখেছে। দাস জানিয়েছেন যে, কেন্দ্রীয় ব্যাংক খাদ্য মূল্য কম করতে ব্যস্ত রয়েছে। যে কারণে পলিসি রেট বা সুদের হার কম করার বিষয় নিয়ে উদ্বেগ দেখানো হয়নি। পাশাপাশি তিনি জানিয়েছেন ভারতের সম্ভাব্য বৃদ্ধির হার ৭.৫%। তবে রক্ষনশীল অবস্থান নিয়ে তা প্রায় ৭% বলা যায়।
তবে প্রথম ত্রৈমাসিকে দেশের প্রবৃদ্ধির হার ৬.৭%- এ নেমে এসেছে। যার কারণ অবশ্যই লোকসভা নির্বাচন। তবে আশা করা যায় যে প্রবৃদ্ধির হার এবার ৭%- হারেই বৃদ্ধি পাবে। গভর্নর এও বলেছেন যে অর্থনীতিতে অন্যতম ঝুঁকি হল মুদ্রাস্ফীতি। তবে অনুমানের স্কেলের অন্তর্গত ভারতের মুদ্রাস্ফীতি থাকায় ভারতের প্রায় সর্বত্র অর্থনৈতিক অবস্থান স্থিতিশীল রয়েছে। তাই পলিসি নিয়ে ভাবার সময় এটি নয়। মুদ্রাস্ফীতি ৪%- এর নীচে রাখা আসল লক্ষ্য। অর্থাৎ এবারেও অপরিবর্তিত থাকতে পারে সুদের হার।




