Article By – সুনন্দা সেন

ভারতীয় ব্যাংকগুলির অ্যসেটের গুণমান সময়ের সাথে উন্নত হয়েছে এবং তাদের গ্রস নন-পারফর্মিং অ্যাসেট বা GNPA ২০২৪ সালের সেপ্টেম্বরে ২.৬%-এ নেমে এসেছে। যা ১২ বছরের মধ্যে সর্বনিম্ন স্তর। রিজার্ভ ব্যাংকের সর্বশেষ আর্থিক স্থিতিশীলতার রিপোর্ট অনুসারে, RBI-এর ২০২৪ সালের ডিসেম্বরের ইস্যু করা আর্থিক স্থিতিশীলতা রিপোর্ট বা FSR (Financial Stability Report) অনুসারে নেট NPA অনুপাত ছিল প্রায় ০.৬%। প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে ব্যাংকগুলোর GNPA-তে বড় ঋণগ্রহীতাদের অংশ ক্রমাগত কমেছে। ব্যাংকগুলির বৃহৎ ঋণগ্রহীতাদের অ্যাসেটের গুণমান যথেষ্ট উন্নত হয়েছে। আর GNPA মার্চ, ২০২৩-এর ৪.৫% থেকে সেপ্টেম্বর, ২০২৪-এ ২.৪%-এ নেমে এসেছে।
এছাড়া এও জানা যাচ্ছে যে বৃহৎ ঋণগ্রহীতাদের বিভাগে, মোট অর্থায়নকৃত পরিমাণে স্ট্যান্ডার্ড সম্পদ বা অ্যাসেটের ভাগ গত দুই বছরে ধারাবাহিক ভাবে উন্নত হয়েছে। উল্লেখযোগ্য ভাবে ২০২৪ সালের সেপ্টেম্বরে শীর্ষ ১০০ জন ঋণগ্রহীতার একজনও NPA হিসাবে শ্রেনীবদ্ধ নয়। পাবলিক সেক্টর ব্যাংকগুলি বা PSBs এবং PVB-গুলি যথাক্রমে ৩০.২% এবং ২০.২%-এর PAT বৃদ্ধির রেকর্ড গড়েছে।
RBI বলেছে যে ব্যাংকিং স্থিতিশীলতা সূচক বা BSI (Banking Stability Indicator), যা দেশীয় ব্যাংকিং ব্যবস্থার স্থিতিস্থাপকতার একটি মূল্যায়ন প্রদান করে, তা ২০২৪-২৫ সালের প্রথমার্ধ আরও উন্নত হয়েছে। দেশীয় ব্যাংকিং ব্যবস্থার স্থিতিস্থাপকতা বা স্টেবিলিটি শক্তিশালী মূলধন বাফার, শক্তিশালী উপার্জন এবং সম্পদের মানের টেকসইয়ের উন্নতির দ্বারা শক্তিশালী হয়েছে। সাথে প্রতিবেদনে আরও উল্লেখ করা রয়েছে যে বিদেশী ব্যাংকগুলির বা FBs-গুলির PAT গ্রোথ ৮.৯% হয়েছে।




