Article By – সুনন্দা সেন

ভারতের বৃহত্তম ঋণদাতা অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI তার সাধারণ ব্যাংকিং প্রয়োজনীয়তা পূরণে এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে চলতি আর্থিক বছরে প্রায় ১০,০০ নতুন কর্মচারী নিয়োগ করার ইচ্ছে প্রকাশ করেছে। ব্যাংকটি নিরবিচ্ছিন্ন গ্রাহক পরিষেবা প্রদানের পাশাপাশি তার ডিজিটাল চ্যানেলগুলির স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করতে প্রযুক্তিতে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করছে।
SBI চেয়ারম্যান সি এস সেট্টি একটি সাক্ষাত্কারে PTI – কে বলেছেন, সরকারি ব্যাংকটি তার কর্মশক্তিকে শক্তিশালী করছে। আর এটি প্রযুক্তির পাশাপাশি সাধারণ ব্যাংকিং উভয় দিকের জন্যে। সম্প্রতি প্রযুক্তি ক্ষেত্রে প্রায় ১,৫০০ লোক নিয়োগের ঘোষণা করেছে স্টেট ব্যাংক। যারা ডাটা এন্ট্রি সহ একাধিক উচ্চ স্তরের কাজ করবে। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ব্যাংকের মোট কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৩২,২৯৬। এর মধ্যে ১,১০,১১৬ জন কর্মরত কর্মচারী গত অর্থবছরের শেষে সময় ব্যাংকে নিযুক্ত হয়েছে।
এছাড়াও, তিনি বলেন, ব্যাংক গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং উচ্চতর ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ দক্ষতা প্রদান করছে SBI। কেবল এই টুকু নয় নেটওয়ার্ক সম্প্রসারণ করার বিষয় সেটি বলেন, SBI চলতি আর্থিক বছরে সারা দেশে ৬০০ টি শাখা খোলার পরিকল্পনা করছে। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত SBI-এর সারা দেশে ২২,৫৪২ টি শাখার নেটওয়ার্ক রয়েছে। একটি বিশাল শাখা নেটওয়ার্ক ছাড়াও, SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৬৫,০০০টি ATM মাধ্যমে তার গ্রাহকদের কাছে সুবিধা পৌঁছায়।
ভারতের সকল রাজ্যের ব্যাংকের শাখার মাধ্যমে এবং ATM সহ ব্যবসায়িক correspondents – এর মাধ্যমে স্টেট ব্যাংক ৫ কোটি গ্রাহককে ব্যাংকিং সুবিধা আর প্রযুক্তি সুবিধা প্রদান করে থাকে। সম্প্রতি নিজের ব্যবসা সম্প্রসারণ এবং বাড়তে থাকা গ্রাহকদের সুবিধা প্রদানের জন্য ৮,০০০ থেকে ১০,০০০ কর্মচারী নিয়োগ করার পরিকল্পনা করছে। আর এই নিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হবে গোটা দেশ জুড়ে।




