buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

RBI – এর সুদের হার পরিবর্তনের আগেই তিন ভারতীয় ব্যাংক FD রেট সংশোধন করলো! তালিকায় কোন কোন ব্যাংকের নাম আছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বেশ কয়েকটি ব্যাংক সম্প্রতি তাদের ফিক্সড ডিপোজিট (FD) রেটগুলি সংশোধন করেছে। যার মাধ্যমে তারা সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিক উভয়ের জন্যই আকর্ষণীয় রিটার্ন প্রদান করছে। এছাড়া একথা সত্যি যে ফিক্সড ডিপোজিট ঝুঁকি-প্রতিরোধকারীদের জন্য সবচেয়ে পছন্দের বিনিয়োগের বিকল্পগুলির মধ্যে একটি। কারণ ব্যাংক FD নিশ্চিত রিটার্ন এবং নিরাপত্তা প্রদান করে। বর্তমান রেপো রেট ৬.৫০%-এর সাথে, FD হারের পরিবর্তনগুলি প্রায়শই বৃহত্তর আর্থিক প্রবণতাকে প্রতিফলিত করে এবং আর আমানতকারীদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

5 2

কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট পরিবর্তন করলে, সেই বিষয় ৬ ডিসেম্বর,২০২৪- এ সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে যে ব্যাংকগুলো ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তিত করেছে, তাদের মধ্যে তিনটি ব্যাংকের নতুন FD সুদের হার দেখে নেওয়া যাক :– 

  1. IDFC ফার্স্ট ব্যাংক: এই ব্যাংকটি ৩ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার সংশোধন করেছে। সাধারণ গ্রাহকদের জন্য, ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য FD- এর সুদের হার ৩% থেকে ৭.৯০% পর্যন্ত করেছে। আর প্রবীণ নাগরিকরা ৩.৫০% থেকে ৮.৪০% পর্যন্ত উচ্চ হার অফার করছে। ব্যাংকটি ৪০০ দিন থেকে ৫০০ দিনের মেয়াদের FD – তে সর্বোচ্চ সুদের হার অফার করছে। 
  1. ইয়েস ব্যাংক: ৫নভেম্বর, ২০২৪ অর্থাৎ আজ থেকে কার্যকরী নতুন সুদের হার কার্যকর হয়েছে। ইয়েস ব্যাংক ৩ কোটি টাকার কম পরিমাণের FD- র জন্য তার সুদের হার সংশোধন করেছে। আর ১৮ মাসের FD রেট ৮% থেকে কমিয়ে ৭.৭৫% করেছে৷ সাধারণ গ্রাহকরা বার্ষিক ৩.২৫% থেকে ৭.৭৫% সুদের হার পাবেন। যেখানে প্রবীণ নাগরিকরা বার্ষিক ৩.৭৫% থেকে ৮.২৫% সুদের হারের সুবিধা পাবেন৷ ১৮-মাসের FD-এর জন্য সর্বোচ্চ সাধারণ গ্রাহকরা ৭.৭৫% এবং প্রবীণ নাগরিকরা জন্য ৮.২৫% সুদের হারের সুবিধা রয়েছে।
  1. INDUSIND ব্যাংক: এই ব্যাংক ৩ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার সংশোধন করেছে। সাধারণ গ্রাহকদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের FD জন্য ৩.৫০% থেকে ৭.৯৯% পর্যন্ত সুদের হার অফার করছে। আর প্রবীণ নাগরিকদের একই মেয়াদের জন্য ৪% থেকে ৮.৪৯% পর্যন্ত উচ্চ সুদের হার অফার করছে ব্যাংকটি।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading