Article By – সুনন্দা সেন

গত কয়েক বছর ধরে বাড়ছে সম্পত্তির চাহিদা। সাধারণ মানুষ বাড়ি কিনছেন বা নিজের স্বপ্নের বাড়ি বানাচ্ছেন। তবে বাড়ি বানাতে দরকার পড়ে নূন্যতম ৫০ লক্ষ টাকা। এছাড়া বর্তমান যুগে বাড়ির বদলে বৃদ্ধি পাচ্ছে ফ্ল্যাট কালচার। তাই নিজের জমা কিছু টাকা এবং ব্যাংকের থেকে EMI- এর বদলে লোন নিয়ে বাসস্থান জোগাড় করছেন। আজ আমরা দেখবো শীর্ষ ভারতীয় ব্যাংকের হোম লোনের সুদের হার কত এবং মাসিক EMI- এর জন্য কত খরচ করতে হবে। এক্ষেত্রে ২০ লক্ষ টাকার লোনের উপর ভিত্তি করে ১০ বছরের EMI গণনা করা হবে।
- SBI Home Loan: স্টেট ব্যাংকের রেগুলার হোম লোনের ক্ষেত্রে গ্রাহকদের ২০ লক্ষ টাকার জন্য ১০ বছরে বার্ষিক ৮.৫০% – ৯.৬৪% সুদের হার ধার্য করে। আর মাসিক EMI দাঁড়ায় ২৬,০৪৪ টাকা।
- HDFC Home Loan: ২০ লক্ষ টাকার ১০ বছরের জন্য হোম লোনের বার্ষিক সুদের হার ৮.৪০% – ৯%। আর গ্রাহকদের প্রত্যেক মাসে EMI দিতে হবে ২৪,৭৪৪ টাকা।
- Bank of Borada Home Loan: ২০ লক্ষ টাকার হোম লোন ১০ বছরের মেয়াদে শোধ করলে বার্ষিক সুদের হার দাঁড়াবে ৮.৪০%-১০.৬০% মধ্যে। আর গ্রাহকদের EMI বাবদ ২৪,৬৯০ টাকা মাসিক খরচ করতে হবে।
- PNB Home Loan: ২০ লক্ষ টাকার হোম লোন নিয়ে ১০ বছরে শোধ করলে বার্ষিক সুদের হার দাঁড়াবে ৮.৬০% থেকে ৯.২০%। আর গ্রাহকদের EMI বাবদ ২৪,৯০৪ টাকা খরচ করতে হবে।
- Union Bank Home Loan: ১০ বছর মেয়াদে ২০ লক্ষ টাকা হোম লোনে ব্যাংকটি ৯.৩০% থেকে ১০.৯০% সুদের হার আরোপ করে। আর EMI বাবদ গ্রাহকদের প্রতিমাসে ২৫,৬৬১.০১ টাকা খরচ করতে হবে।
UCO Bank Home Loan: ১০ বছর মেয়াদের ২০ লক্ষ টাকা হোম লোনে ব্যাংকটি ৮.৮৫% থেকে ১০.৪০% বার্ষিক সুদের হার আরোপ করে। আর EMI বাবদ গ্রাহকদের প্রতি মাসে ২৫,১৭৩ টাকা খরচ করতে হবে।





