buzywithinfoBuzy With Info
Everything About Business
Union Bank Of India

ইক্যুইটি এবং ডেট ইন্সট্রুমেন্টের মাধ্যমে ৬,০০০ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনার অনুমোদন পেয়েছে ইউনিয়ন ব্যাংক; প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে জানেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২৫ জুন,২০২৫ রাষ্ট্রায়ত্ত ঋণদাতা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার বোর্ড ইক্যুইটি এবং ডেট ইন্সট্রুমেন্টের মিশ্রণের মাধ্যমে ৬,০০০ কোটি টাকা পর্যন্ত মূলধন সংগ্রহের পরিকল্পনা অনুমোদন করেছে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ২৫ জুন বাজারের পরবর্তী সময়ে বা পোস্ট মার্কেটে এই বিষয় ঘোষণা করেছে। যার পর ঋণদাতার শেয়ারের দাম ১.৮% কমে ১৪৪.৪০ টাকায় দাঁড়িয়েছে। অবশ্য এই প্রথম নয়, গত এক মাসে ব্যাংকিং সেক্টরের এই শেয়ারটির দাম প্রায় ৩% এবং গত ছয় মাসে ২১%- এরও বেশি বেড়েছে। এছাড়া গত পাঁচ বছরে ব্যাংকের শেয়ারের দাম ৩২৭%- এরও বেশি বেড়েছে। বর্তমানে শেয়ারটির পি/ই রেশিও ৬.৭৬।

8 3

ঋণদাতা প্রতিষ্ঠানটি মোট ৬,০০০ কোটি টাকার তহবিল সংগ্রহের সীমার অংশ হিসেবে ৩,০০০ কোটি টাকার বেশি ইক্যুইটি মূলধন সংগ্রহের পরিকল্পনা থাকবে। যার মধ্যে শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে ফার্দার পাবলিক অফার (FPO), রাইটস ইস্যু, কোয়ালিফাইড ইনস্টিটিউশন প্লেসমেন্ট (QIP) এবং আরও অনেক ইক্যুইটি ইন্সট্রুমেন্টের একটি বা অনেকগুলো সংমিশ্রণ অন্তর্ভুক্ত থাকবে। বাকি ৩,০০০ কোটি টাকা ডেট ইন্সট্রুমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হবে। ২০০০ কোটি টাকা পর্যন্ত লক্ষ্য করা হবে বাসেল III (Basel III) অনুবর্তী অতিরিক্ত টিয়ার ১ (AT 1) বন্ডের মাধ্যমে এবং ১,০০০ কোটি টাকা পর্যন্ত লক্ষ্য করা হবে টায়ার ২ বন্ডের মাধ্যমে।

এছাড়াও একদিন আগে অর্থাৎ ২৪শে জুন ব্যাংক ঘোষণা করে যে কেন্দ্র ঋণদাতার নির্বাহী পরিচালক হিসেবে পঙ্কজ দ্বিবেদীর নিয়োগ বাতিল করেছে। এর ফলে তিনি তাৎক্ষণিকভাবে ব্যাংকে তার পদ থেকে সরে এসেছেন। গত বছরের মার্চ মাসে কেন্দ্রীয় সরকার দ্বিবেদীকে তিন বছরের জন্য ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেয়। অবশ্য এখন পঙ্কজ দ্বিবেদীকে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের জেনারেল ম্যানেজার (GM) হিসেবে তার আগের পদে নিযুক্ত করা হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading