buzywithinfoBuzy With Info
Everything About Business
Your paragraph text 3

স্মল ফিনান্স ব্যাংক নিয়ে বড় ঘোষনা RBI- এর! কী পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক?

ভারতে বাড়তে চলেছে ব্যাংকের সংখ্যা, দেশের স্মল ফিনান্স ব্যাংক গুলিকে নিয়ে বড় ঘোষনা করলো রিজার্ভ ব্যাংক। নতুন সর্বজনীন ব্যাংক আনার জন্য স্মল ফিনান্স ব্যাংকগুলিকে বড় সংগঠিত ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত করার আর্জি জানিয়েছে RBI। ২০১৪ সালে RBI- এর পক্ষ থেকে বিশেষ কয়েকটি স্মল ফিনান্স ব্যাংকগুলিকে কাজ শুরু করার প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল। অন্যদিকে ২০১৫ সালে শেষ বারের মতো বন্ধন ব্যাংক এবং HDFC ফার্স্ট ব্যাংককে একটি স্বয়ং সম্পূর্ন সর্বজনীন ব্যাংক হিসাবে কাজ করার অনুমোদন দিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। তারপর থেকে আর কোনো স্মল ফিনান্স ব্যাংককে আজ অব্দি এমন অনুমোদন দেয়নি RBI।

1

২০১৯ সালে একটি নোটিশ জারি করে জানায়, স্মল ফিনান্স ব্যাংকগুলিকে সর্বজনীন ব্যাংক হওয়ার পর এবং হতে কি কি মেনে চলতে হবে। চলুন এক নজরে সেগুলি কি কি দেখে নেওয়া যাক:- 

  • সর্বজনীন ব্যাংকের মর্যাদা পেতে স্মল ফিনান্স ব্যাংকগুলি বাজারমূল্য হতে হবে ১ হাজার কোটি টাকা।
  • ব্যাংকগুলির শেয়ার দেশের এক্সচেঞ্জ মার্কেটে তালিকাভুক্ত হতে হবে।
  • ব্যাংকগুলির গ্রস NPA ৩%- এর কম হতে হবে এবং নেট NPA গত ২ অর্থবর্ষে ১%- এর কম হতে হবে।
  • স্মল ফিনান্স ব্যাংকগুলি শেষ ৫ বছরের ভাল ট্র্যাক রেকর্ড থাকতে হবে। 
  • তারপরে সর্বজনীন ব্যাংক হওয়ার পর ব্যাংকের CEO বা ফাউন্ডার বদলানো যাবে না। কারণ RBI- এর অনুমতি দেবে না।
  • শেয়ারহোল্ডারদের হোল্ডিংয়ের উপর কোনো লাক-ইন পিরিয়ড থাকবে না।
Your paragraph text 44

আর এই সকল নির্দেশ মেনে চলার কারণে ভারতের কেন্দ্রীয় ব্যাংক তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া AU Small Finance Bank, Equitas Small Finance Bank, Ujjivan Small Finance Bank ইত্যাদি স্মল ফিনান্স ব্যাংকগুলিকে সর্বজনীন ব্যাংকের মর্যাদা দেওয়া হবে বলে জানিয়েছে। এমনকি ২৬ এপ্রিল অর্থাৎ শুক্রবার এই বিষয়ে আবেদনও পাঠিয়েছে RBI। সাথে এটিও উল্লেখ করেছে যে সমস্ত বিষয় পর্যবেক্ষণ করার পরেই স্মল ফিনান্স ব্যাংককে একটি সর্বজনীন ব্যাংকের মর্যাদা দেওয়া হবে। 

এর ফলে ব্যাংকের অ্যাকাউন্ট সংখ্যা বাড়বে। আর যারা FD এর সুদের হার ভালো অফার করলেও স্মল ফিনান্স ব্যাংক ভেবে বিনিয়োগ করছিলেন না, তারাও বিনিয়োগ করবেন। তবে FD এর থেকে বেশী রিটার্ন পেতে চান একই সময়, তাহলে আপনাদের বিনিয়োগ করতে হবে নিরাপদ ঝুঁকি বীহিন সরকারি স্কিমে। এক্ষেত্রেও আপনার SIP করতে পারেন, আর তা ৫০০ টাকা থেকে মোটামুটি শুরু হয়। আবার FD এর মতো একসময় এক গুচ্ছ টাকাও বিনিয়োগ করতে পারেন। Central Goverment Schemes এর বিষয়ে বিস্তারিত জেনে নিন।

2

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading