Article By – সুনন্দা সেন

২০২৪ সালের জুলাই মাসে কাতার ন্যাশনাল ব্যাংক (QNB)-এর পয়েন্ট অফ-সেল সিস্টেমের সাথে সফল ভাবে ইন্টিগ্রেশন হওয়ার পর UPI কাতারে পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার জন্য প্রস্তুত। ভারত ও কাতারের মধ্যে ডিজিটাল লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাতারে বসবাসকারী ৮,০০,০০০-এরও বেশি ভারতীয়ের জন্য এই পরিষেবা চালু করা, আর একটি কারণ। এই পদক্ষেপটি বিশ্বব্যাপী ভারতের ফিনটেক (fintech) কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ করার একটি শক্তিশালী কৌশলের অংশ। আর এই লেনদেন ব্যবস্থা চালু হওয়ার পর ভারতীয় তা সাশ্রয়ী মূল্যের সাথে ব্যাংকিং ঝামেলা ছাড়াই সহজে পেমেন্ট সিস্টেম পরিচালনা করতে পারবে।
কেবল ফিনটেক বা ডিজিটাল পেমেন্ট ক্ষেত্রে নয়। এর বাইরে ভারত এবং কাতার স্টার্টআপ ও উদ্ভাবন (innovation)-এ সহযোগীতা বাড়াতে কোলাবরেশন সু-দৃঢ় করছে। এছাড়া কাতারে UPI-এর অ্যাডপটেশন আন্তর্জাতিক বাজারে এর ক্রমবর্ধমান উপস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে। অবশ্য ইতিমধ্যে এই পেমেন্ট সিস্টেমটি ফ্রান্স, সিঙ্গাপু, সংযুক্ত আরব আমিরাত (UAE), শ্রীলঙ্কা, নেপাল এবং মরিশাসে চালু রয়েছে। UPI প্রজেক্ট নেক্সাসেরও অংশ। যা মালয়েশিয়া, ফিলিপাইন এবং থাইল্যান্ড জুড়ে ডিজিটাল পেমেন্টের সাথে লিংকড (সংযোগ) স্থাপন করে।
Pluto’s ONE-এর ব্যবস্থাপনা অংশীদার এবং প্রতিষ্ঠাতা (Managing Partner Founder) রোহিত মহাজন এই সম্প্রসারণকে অন্তঃসীমান্ত আর্থিক (financial) অ্যাক্সেস যোগ্যতার জন্য ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, ‘২০২৪ সালের জানুয়ারি মাসে ১২.২ বিলিয়ন UPI লেনদেন সম্পন্ন হয়েছে। যার মধ্যে ১৮.৪১ লক্ষ কোটি টাকা প্রক্রিয়া (প্রসেসিং) করা হয়েছে। আর এর স্কেলেবিলিটি এবং দক্ষতা অনস্বীকার্য। এই প্রবর্তন বিশ্বব্যাপী ফিনটেকের ক্ষেত্রে ভারতের নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে।




