buzywithinfoBuzy With Info
Everything About Business
PhonePe

আবারও ডিজিটাল পেমেন্ট ভারতের নতুন রেকর্ড! অগাস্টে UPI লেনদেন অতিক্রম করলো ২৪ বিলিয়নের মাইলফলক

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ফের বড় মাইলফলক। আগস্ট মাসে UPI (Unified Payments Interface)-তে লেনদেনের সংখ্যা প্রথমবার ২৪ বিলিয়নের গণ্ডি পেরিয়ে ২৪.৫১ বিলিয়নে পৌঁছেছে। অর্থাৎ এক মাসেই UPI-এর মাধ্যমে প্রায় ২,৪৫১ কোটি লেনদেন হয়েছে। NPCI (National Payments Corporation of India)-এর প্রকাশিত তথ্যেই এই রেকর্ডের ছবি উঠে এসেছে। জুলাই মাসে UPI লেনদেনের সংখ্যা ছিল প্রায় ২৩.৬৬ বিলিয়ন। যার ফলে মাত্র এক মাসের ব্যবধানে লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ৩.৬%। 

11

গত বছরের আগস্টের তুলনায় বৃদ্ধির হার আরও উল্লেখযোগ্য ছিল প্রায় ২২% থেকে ২২.৫%। শুধু লেনদেনের সংখ্যা নয়, UPI-এর মাধ্যমে আগস্টে মোট লেনদেনের মূল্য দাঁড়িয়েছে প্রায় ২৯.৮২ লক্ষ কোটি টাকা। যদিও জুলাইয়ের প্রায় ২৯.৮৮ লক্ষ কোটি টাকার তুলনায় মোট মূল্য সামান্য কমেছে, গত বছরের আগস্টের তুলনায় লেনদেনের মূল্য বেড়েছে প্রায় ২০%। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দৈনিক লেনদেনের পরিমাণ। আগস্টে UPI প্রতিদিন গড়ে প্রায় ৭৯ কোটি লেনদেন করেছে। যেখানে জুলাইয়ে এই সংখ্যা ছিল প্রায় ৭৬.৩ কোটি। অর্থাৎ প্রতিদিনের ডিজিটাল পেমেন্ট ব্যবহারের পরিমাণও নতুন উচ্চতায় পৌঁছেছে।

তবে এখানে একটি পরিবর্তন নজরে পড়ছে। UPI লেনদেনের সংখ্যা দ্রুত বাড়লেও গড় লেনদেনের মূল্য কিছুটা কমেছে। আগস্টে একটি UPI লেনদেনের গড় মূল্য ছিল প্রায় ১,২১৭ টাকা, যেখানে জুলাইয়ে তা ছিল প্রায় ১,২৬৩ টাকা। এর অর্থ, বড় অঙ্কের পেমেন্টের পাশাপাশি ছোট অঙ্কের দৈনন্দিন পেমেন্ট—যেমন দোকানে কেনাকাটা, বিল পেমেন্ট বা অন্যান্য ছোট ডিজিটাল লেনদেনে UPI ব্যবহারের বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। 

গত চার বছরে UPI-এর বিস্তারও যথেষ্ট দ্রুত হয়েছে। ২০২২ সালের আগস্টে যেখানে মাসিক লেনদেন ছিল প্রায় ৬.৫৮ বিলিয়ন, ২০২৬ সালের আগস্টে তা বেড়ে ২৪.৫১ বিলিয়নে পৌঁছেছে। অর্থাৎ চার বছরে লেনদেন প্রায় চারগুণ হয়েছে। প্রসঙ্গত, ২০২৬ সালে UPI ইতিমধ্যেই তার ১০ বছর পূর্ণ করেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর (FY 2025-26)-এ UPI-এর বার্ষিক লেনদেনের পরিমাণ ২৪,১৬২ কোটির বেশি এবং ভারতের ডিজিটাল পেমেন্টে UPI-এর অংশ প্রায় ৮৪%। বিশেষজ্ঞদের মতে, ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন অর্থনৈতিক লেনদেনে UPI এখন কতটা গভীরভাবে ঢুকে পড়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading