buzywithinfoBuzy With Info
Everything About Business
GST

GST কালেকশনে ফের শক্তিশালী বৃদ্ধি! ব্যবসায়িক লেনদেনের গতিপথে ভারতের রাজস্ব পৌঁছালো প্রায় ২ লক্ষ কোটি টাকায় 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের GST সংগ্রহে ফের জোরালো বৃদ্ধি। আগস্ট মাসে দেশের মোট GST রাজস্ব এক বছরে ১৪.৮% বেড়ে প্রায় ২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে ভারতের গ্রস GST সংগ্রহ হয়েছে প্রায় ১ লক্ষ ৯৯ হাজার ৮৫৩ কোটি টাকা। গত বছরের একই মাসে এই সংগ্রহ ছিল প্রায় ১.৭৪ লক্ষ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে GST সংগ্রহ বেড়েছে প্রায় ২৫, ৭০০ হাজার কোটি টাকা। আর এই বৃদ্ধিকে দেশের কর-সংগ্রহ ব্যবস্থা এবং অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে একটি ইতিবাচক সংকেত হিসেবেই দেখা হচ্ছে।

5 2

তবে চলতি বছরের জুলাইয়ের ২.১১ লক্ষ কোটি টাকার তুলনায় আগস্টে মোট GST সংগ্রহ বা কালেকশন কিছুটা কমেছে। আগস্টে দেশীয় লেনদেন থেকে GST রাজস্ব ৯.৩% বেড়ে ১.৩৭ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে আমদানি থেকে GST আদায় ২৯% বেড়ে ৬২,৬০৪ কোটি টাকা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল GST রিফান্ড। আর এই আগস্টে মোট রিফান্ড ৬৭.৯% বেড়ে ৩১,৭৯৫ কোটি টাকা হয়েছে। যার ফলে রিফান্ড বাদ দেওয়ার পর নেট GST রাজস্ব (net GST revenue ) দাঁড়িয়েছে ১,৬৮,০৫৭ কোটি টাকা, যা এক বছর আগের তুলনায় ৮.৩% বেশি।

বিশেষজ্ঞদের মতে, GST সংগ্রহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনৈতিক কার্যকলাপ ও কর-অনুগত্যের শক্তিশালী অবস্থার ইঙ্গিত দিচ্ছে। একই সময়ে ভারতের এপ্রিল-জুন ত্রৈমাসিকের GDP বৃদ্ধিও ৭.৮% হয়েছে, যা অর্থনীতির সামগ্রিক গতিকে আরও ইতিবাচকভাবে তুলে ধরছে। তার সঙ্গে আগস্টের GST সংগ্রহের এই শক্তিশালী বৃদ্ধি অর্থনীতির গতি নিয়ে আশাবাদ আরও বাড়াচ্ছে। তবে সামনে উৎসবের মরশুমে দেশীয় চাহিদা, ভোগব্যয় এবং ব্যবসায়িক লেনদেন কীভাবে এগোয়, তার ওপর আগামী মাসগুলির GST সংগ্রহ অনেকটাই নির্ভর করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading