buzywithinfoBuzy With Info
Everything About Business
NPCI

করদাতাদের জন্য UPI সিস্টেমে আনা হলো বিরাট পরিবর্তন! নতুন নিয়মে প্রত্যেকবার কত টাকা লেনদেন করতে পারবেন?

১৬ সেপ্টেম্বর,২০২৪ থেকে ভারতে করদাতারা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) সিস্টেমে পরিবর্তনের মাধ্যমে উপকৃত হবেন। কারণ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ট্যাক্স পেমেন্টের জন্য UPI লেনদেনের সীমা বৃদ্ধির ঘোষণা করেছে। এই করদাতাদের জন্যে লেনদেনের পরিমাণের পরিবর্তন ২৪ আগস্ট NPCI – এর জারি করা সার্কুলারের অংশ। 

10

 সার্কুলার অনুযায়ী বেশকিছু পরিবর্তন এসেছে। আর তার যে যে কী পয়েন্ট উল্লেখ করা হয়েছে সেগুলি হলো : 

  • UPI – এর মাধ্যমে করদাতার প্রতি লেনদেনে ১ লক্ষ টাকারপরিবর্তে ৫ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। 
  • এই উচ্চ সীমা হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, IPO , টেক্স এবং RBI – এর খুচরা সরাসরি স্কিমের জন্য অর্থপ্রদানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
  • এই বর্ধিত সীমাটি ব্যবহার করতে, ব্যবসায়ীকে অবশ্যই যাচাই বা ভেরিফাই করতে হবে।
  • নতুন সীমাটি ১৬ সেপ্টেম্বর, ২০২৪ থেকে কার্যকর হবে। তবে, ব্যবহারকারীদের তাদের ব্যাংক এবং UPI অ্যাপের মাধ্যমে নিশ্চিত করা উচিত যে তারা এই বর্ধিত সীমা সমর্থন করে কিনা, কারণ প্রত্যেক ব্যাংকের নির্দিষ্ট তবে পৃথক লেনদেনের সীমা থাকে।
4

উদাহরণ দিয়ে বলতে গেলে, এলাহাবাদ ব্যাংকের UPI সীমা বর্তমানে ২৫,০০০ টাকা সেট করা হয়েছে। যেখানে HDFC ব্যাংক এবং ICICI ব্যাংক পিয়ার-টু-পিয়ার লেনদেনের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত অফার করে। এছাড়া জানা যাচ্ছে যে NPCI ১৫ সেপ্টেম্বর, 2024 এর মধ্যে সম্মতি নিশ্চিত করার জন্য সমস্ত ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের নির্দেশ দিয়েছে।

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading