Article By – সুনন্দা সেন

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI লেনদেন ক্রেডিট কর্পোরেট বা ট্রানজেশন ক্রেডিট কর্পোরেশন (TCC) এবং রিটার্নের ভিত্তিতে চার্জব্যাক অটোমেটিকভাবে গ্রহণ এবং রিজেকশনের সম্পর্কিত UPI লেনদেনের বিষয় নতুন নির্দেশিকা জারি করেছে। ডিজিটাল পেমেন্ট সংস্থাটি চার্জব্যাক ইতিমধ্যেই উন্থাপিত হওয়ার পর পরবর্তী নিষ্পত্তি চক্রের সুবিধাভোগী ব্যাংক কর্তৃক উন্থাপিত TCC/RET-এর ভিত্তিতে চার্জব্যাক অটোমেটিকভাবে গ্রহণ এবং রিজেকশন চালু করেছে। তবে এই প্রসেস বা প্রক্রিয়াটি শুধুমাত্র বাল্ক আপলোড বিকল্পের জন্য প্রযোজ্য এবং UDIR ফ্রন্ট অ্যান্ড অপশনের জন্য নয়।
এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য NPCI এখন চার্জব্যাকের অটোম্যাটিক রিসিভ/রিজেকশনের প্রক্রিয়া বা প্রসেস চালু করেছে। যার মধ্যে রয়েছে ট্রান্সেকশন ক্রেডিট কনফার্মেশন বা TCC এবং চার্জব্যাক। বেনিফিসিয়ারি ব্যাংকের মাধ্যমে চার্জব্যাক তোলার পরের সেটেলমেন্ট আগামী সেলেমেন্ট ডেট সম্পন্ন করতে হবে। এই নিয়মটি ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে URCS-এ বাস্তবায়িত হতে চলেছে। NPCI সার্কুলারে বলা হয়েছে যে সদস্য ব্যাংকগুলিকে নির্দেশাবলী নোট করার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সর্বশেষ NPCI তথ্য অনুসারে, UPI একমাসে ১৬.৯৯ বিলিয়ন লেনদেনের একই নতুন মাইলফলক অর্জন করেছে। যার পরিমাণ ২০২৫ সালের জানুয়ারিতে ২৩.৪৮ লক্ষ টাকা ছিল। ওই তথ্য থেকে জানা যাচ্ছে যে PhonePe জানুয়ারিতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI-তে রেকর্ড ৮.১ বিলিয়ন লেনদেন প্রসেসড করেছে। তারপরে Google Pay ৬.১৮ বিলিয়ন এবং Paytm ১.১৫ বিলিয়ন লেনদেন করেছে। UPI ইকোসিস্টেমে PhonePe-এর আধিপত্য অব্যাহত ছিল। কারণ অ্যাপটি ৪৭.৬৭% বাজার জুড়েছিল। যেখানে Google Pay এবং Paytm যথাক্রমে ৩৬.৩৮% এবং ৬.৭৮% বাজার ধারণ করেছিল। ২০২৪ সালের নভেম্বরে ১১তম স্থানে নেমে যাওয়ার পর, শীর্ষ দশটি UPI ভলিউম প্রসেসরের মধ্যে Whats App তার স্থান ফিরে পেয়েছে।




